শাহজালাল বিমানবন্দরের ভিআইপি এলাকায় ড্রোন জব্দ

Date:

ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ভিআইপি এলাকায় বিনা অনুমতিতে ওড়ানোর দায়ে একটি ড্রোন জব্দ করা হয়েছে।

আজ রোববার বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

এতে বলা হয়, গতকাল শনিবার রাতে বিমানবন্দরের ভিআইপি গেটের সামনে ড্রোনটি শনাক্তের পর জব্দ করা হয়। ড্রোনটি সাফ অনূর্ধ্ব-২০ জয়ী বাংলাদেশ ফুটবল দলের দেশে আগমনের ভিডিও ফুটেজ রেকর্ড করছিল।

বেবিচকের জনসংযোগ বিভাগের সহকারী পরিচালক কাওসার মাহমুদ দ্য ডেইলি স্টারকে জানান, কর্তৃপক্ষের পূর্বানুমতি ছাড়াই বিমানবন্দর এলাকায় ড্রোনটি ওড়ানো বিদ্যমান আইনের লঙ্ঘন।

‘ড্রোন নিবন্ধন ও উড্ডয়ন নীতিমালা ২০২০’ অনুযায়ী, বিমানবন্দর এলাকা একটি ‘রেড জোন’ বা লাল অঞ্চল হিসেবে চিহ্নিত। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের বিশেষ অনুমতি ছাড়া এই এলাকায় যেকোনো ধরনের ড্রোন উড্ডয়ন কঠোরভাবে নিষিদ্ধ।

কাওসার মাহমুদ বলেন, ‘বিমানবন্দরের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে এ ধরনের অননুমোদিত কাজের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে। একই সঙ্গে বিমানবন্দরসহ সব সংবেদনশীল এলাকায় ড্রোন ওড়ানোর ক্ষেত্রে সবাইকে কঠোরভাবে নিয়ম মেনে চলতে হব।’
 

Popular

More like this
Related

পরিবারের সবাইকে নিয়ে দেখা যায় এমন নাটক বানাতে চেয়েছি: মোস্তফা কামাল রাজ

হালের সুপরিচিত নাট্যপরিচালক ও চলচ্চিত্র পরিচালক মুহাম্মদ মোস্তফা কামাল...

ইরানের অবকাঠামোতে হামলার হুমকি দিয়ে ‘অশালীন’ ভাষায় ট্রাম্পের পোস্ট

ইরানের অবকাঠামোতে হামলার হুমকি দিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প...

কিশোর-কিশোরীদের ই-কমার্স সেবা ব্যবহার নিষিদ্ধের উদ্যোগ নিয়েছে ইন্দোনেশিয়া

কিশোর-কিশোরীদের ই-কমার্স সেবা ব্যবহার নিষিদ্ধের উদ্যোগ নিতে যাচ্ছে বিশ্বের...

সরবরাহ ব্যবস্থাকে এআই মডেলের আওতায় আনার উদ্যোগ নিচ্ছি: বাণিজ্যমন্ত্রী

সারাদেশে নিত্যপণ্যের বাজার নিয়ন্ত্রণে জেলা প্রশাসকদের (ডিসি) সহায়তা চেয়েছেন...