ইরানের অবকাঠামোতে হামলার হুমকি দিয়ে ‘অশালীন’ ভাষায় ট্রাম্পের পোস্ট

Date:

ইরানের অবকাঠামোতে হামলার হুমকি দিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ‘অশালীন’ ভাষায় একটি আক্রমণাত্মক পোস্ট করেছেন।

আজ রোববার নিজ সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে এ পোস্ট দেন ট্রাম্প।

পোস্টে তিনি ইরানকে হরমুজ প্রণালি সবার জন্য খুলে দেওয়ার আহ্বান জানিয়েছেন।

একইসঙ্গে তিনি ইরানের জ্বালানি ও পরিবহন অবকাঠামোতে আরও হামলার হুমকি দিয়েছেন।

পোস্টে ট্রাম্প লিখেছেন, ‘ইরানে মঙ্গলবার হবে “বিদ্যুৎ কেন্দ্র দিবস” ও “সেতু দিবস”—সবগুলোই একসঙ্গে ঘটবে। এর মতো ভয়াবহ কিছু আগে কখনো ঘটেনি।’

অশালীন শব্দ ব্যবহার করে তিনি হরমুজ প্রণালি খুলে দিতে বলেন। ইরানকে উদ্দেশ্য করে গালি দিয়ে ট্রাম্প বলেন, ‘…তোমাদের জায়গা হবে নরকে। শুধু অপেক্ষা করো!’

এর আগে এক পোস্টে ট্রাম্প জানান যে, ইরানে ভূপাতিত এফ-১৫ যুদ্ধবিমানের ক্রুকে ‘গুরুতর আহত’ অবস্থায় উদ্ধার করা হয়েছে।  

 

Popular

More like this
Related

শাহজালাল বিমানবন্দরের ভিআইপি এলাকায় ড্রোন জব্দ

ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ভিআইপি এলাকায় বিনা অনুমতিতে...

কিশোর-কিশোরীদের ই-কমার্স সেবা ব্যবহার নিষিদ্ধের উদ্যোগ নিয়েছে ইন্দোনেশিয়া

কিশোর-কিশোরীদের ই-কমার্স সেবা ব্যবহার নিষিদ্ধের উদ্যোগ নিতে যাচ্ছে বিশ্বের...

সরবরাহ ব্যবস্থাকে এআই মডেলের আওতায় আনার উদ্যোগ নিচ্ছি: বাণিজ্যমন্ত্রী

সারাদেশে নিত্যপণ্যের বাজার নিয়ন্ত্রণে জেলা প্রশাসকদের (ডিসি) সহায়তা চেয়েছেন...

অ্যাতলেটিকোর মাঠে ড্র করল আর্সেনাল

চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালের প্রথম লেগে আতলেতিকো মাদ্রিদের সঙ্গে ১-১...