অ্যাতলেটিকোর মাঠে ড্র করল আর্সেনাল

Date:

চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালের প্রথম লেগে আতলেতিকো মাদ্রিদের সঙ্গে ১-১ গোলে ড্র করেছে আর্সেনাল। বুধবার রাতে স্পেনের মেত্রোপলিতানো স্টেডিয়ামে দুই দলের লড়াইয়ে গোল দুটিই এসেছে পেনাল্টি থেকে।

প্রথমার্ধের শেষ দিকে ডি-বক্সে ফাউলের শিকার হন ভিক্টর গিওকেরেস। পেনাল্টি থেকে গোল করে আর্সেনালকে এগিয়ে দেন এই সুইডিশ স্ট্রাইকার। তবে বিরতির পর সমতায় ফেরে স্বাগতিক আতলেতিকো। ৫৫ মিনিটে আর্সেনালের বেন হোয়াইটের হ্যান্ডবল থেকে পেনাল্টি পায় তারা, যা থেকে গোল করেন হুলিয়ান আলভারেস।

ম্যাচের শেষ দিকে নাটকীয়তা আরও বাড়ে যখন আর্সেনাল একটি পেনাল্টি পেলেও ভিএআর রিভিউতে তা বাতিল হয়ে যায়। পুরো ম্যাচে আতলেতিকো বেশি আক্রমণাত্মক খেললেও গোলরক্ষক দাভিদ রায়া ও রক্ষণভাগের দৃঢ়তায় ড্র নিয়ে মাঠ ছাড়তে সক্ষম হয় গানাররা।

২০ বছর পর আবারও চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে ওঠার লড়াইয়ে এই ড্র আর্সেনালকে কিছুটা সুবিধাজনক অবস্থানে রেখেছে। আগামী মঙ্গলবার লন্ডনের এমিরেটস স্টেডিয়ামে ফিরতি লেগে মুখোমুখি হবে এই দুই দল। সেই ম্যাচেই চূড়ান্ত হবে কারা যাচ্ছে এবারের ফাইনালে।
 

Popular

More like this
Related

ইরানের অবকাঠামোতে হামলার হুমকি দিয়ে ‘অশালীন’ ভাষায় ট্রাম্পের পোস্ট

ইরানের অবকাঠামোতে হামলার হুমকি দিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প...

শাহজালাল বিমানবন্দরের ভিআইপি এলাকায় ড্রোন জব্দ

ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ভিআইপি এলাকায় বিনা অনুমতিতে...

কিশোর-কিশোরীদের ই-কমার্স সেবা ব্যবহার নিষিদ্ধের উদ্যোগ নিয়েছে ইন্দোনেশিয়া

কিশোর-কিশোরীদের ই-কমার্স সেবা ব্যবহার নিষিদ্ধের উদ্যোগ নিতে যাচ্ছে বিশ্বের...

সরবরাহ ব্যবস্থাকে এআই মডেলের আওতায় আনার উদ্যোগ নিচ্ছি: বাণিজ্যমন্ত্রী

সারাদেশে নিত্যপণ্যের বাজার নিয়ন্ত্রণে জেলা প্রশাসকদের (ডিসি) সহায়তা চেয়েছেন...