আসছে শাকিব-সাবিলা জুটির দ্বিতীয় সিনেমা ‘রকস্টার’

Date:

আসন্ন ঈদুল আজহায় মুক্তির তালিকায় রয়েছে শাকিব খান ও সাবিলা নূর জুটির দ্বিতীয় সিনেমা ‘রকস্টার’। এর আগে তাদের একসঙ্গে ‘তাণ্ডব’ সিনেমায় দেখা গিয়েছিল। 

ওই সিনেমায় ‘লিচুর বাগান’ গানে এই জুটির পারফরম্যান্স দর্শকদের মন কেড়ে নেয়। 

‘রকস্টার’ একটি মিউজিক্যাল-রোমান্টিক ছবি। এবার ঈদেই নতুন গল্প ও ভিন্ন আবহে হাজির হচ্ছেন এই জুটি।

সিনেমার পোস্টারে প্রকৃতির সবুজ পরিবেশে রোমান্টিক মুহূর্তে ধরা দিতে দেখা যায় নায়ক-নায়িকাকে। শাকিব খানের কাঁধে মাথা রেখে চোখ বন্ধ করে আছেন সাবিলা। 

পোস্টারের সঙ্গে যুক্ত গানের লিরিক— ‘জ্বলে আগুন, থামে সময়, চলি আমি তাই তো শুধু তোমারই সাথে’— ইঙ্গিত দিচ্ছে সিনেমাটি সংগীত ও প্রেমের মেলবন্ধনের।

‘রকস্টার’ সিনেমাটি প্রযোজনা করেছে সান কমিউনিকেশনস। সিনেমাটি পরিচালনা করছেন আজমান রুশো। মালয়েশিয়ায় শুটিং শুরুর পর বর্তমানে দেশের বিভিন্ন স্থানে চলছে সিনেমার শুটিং।
 

Popular

More like this
Related

ইরানের অবকাঠামোতে হামলার হুমকি দিয়ে ‘অশালীন’ ভাষায় ট্রাম্পের পোস্ট

ইরানের অবকাঠামোতে হামলার হুমকি দিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প...

শাহজালাল বিমানবন্দরের ভিআইপি এলাকায় ড্রোন জব্দ

ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ভিআইপি এলাকায় বিনা অনুমতিতে...

কিশোর-কিশোরীদের ই-কমার্স সেবা ব্যবহার নিষিদ্ধের উদ্যোগ নিয়েছে ইন্দোনেশিয়া

কিশোর-কিশোরীদের ই-কমার্স সেবা ব্যবহার নিষিদ্ধের উদ্যোগ নিতে যাচ্ছে বিশ্বের...

সরবরাহ ব্যবস্থাকে এআই মডেলের আওতায় আনার উদ্যোগ নিচ্ছি: বাণিজ্যমন্ত্রী

সারাদেশে নিত্যপণ্যের বাজার নিয়ন্ত্রণে জেলা প্রশাসকদের (ডিসি) সহায়তা চেয়েছেন...