প্রধানমন্ত্রীর ৪ বিশেষ সহকারী নিয়োগ

Date:

প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী হিসেবে চারজনকে নিয়োগ দেওয়া হয়েছে। তারা হলেন—তানভীর গনি, বিজন কান্তি সরকার, শাকিরুল ইসলাম খান শাকিল ও সাইয়েদ বিন আব্দুল্লাহ।

আজ বৃহস্পতিবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপন অনুযায়ী, তানভীর গনিকে বিনিয়োগ ও পুঁজিবাজার বিষয়ক; বিজন কান্তি সরকারকে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ও নৃ-গোষ্ঠী বিষয়ক; ড. মো. শাকিরুল ইসলাম খানকে এশিয়া প্যাসিফিক অঞ্চলের বৈদেশিক কর্মসংস্থান বিষয়ক এবং সাইয়েদ বিন আব্দুল্লাহকে যুব কর্মসংস্থান বিষয়ক বিশেষ সহকারী নিয়োগ দেওয়া হয়েছে।

১৯৯৬ সালের রুলস অব বিজনেস অনুযায়ী প্রধানমন্ত্রী তারেক রহমান এসব নিয়োগ ও দায়িত্ব বণ্টন করেছেন বলে প্রজ্ঞাপনে জানানো হয়েছে।

তাদের মধ্যে তানভীর গনি ও বিজন কান্তি সরকার প্রতিমন্ত্রী মর্যাদা পাবেন। শাকিরুল ইসলাম খানকে সচিব এবং সাইয়েদ বিন আব্দুল্লাহকে গ্রেড-২ পদমর্যাদায় চুক্তিভিত্তিক নিয়োগ নেওয়া হয়েছে।

তানভীর গনি এশীয় বিনিয়োগ প্রতিষ্ঠান ওসিরিস গ্রুপের চেয়ারম্যান এবং বিজন কান্তি সরকার বিএনপির চেয়ারম্যানের উপদেষ্টা ও বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের চেয়ারম্যান।

শাকিরুল ইসলাম খান বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী ও শিক্ষক। বর্তমানে তিনি জাপানের ওইটা বিশ্ববিদ্যালয়ের মাইক্রোবায়োলজি বিভাগে শিক্ষকতা করছেন।

বিএনপি সরকার গঠনের পর কৃষক কার্ড ইস্যুতে একটি বৈঠকে অংশ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনায় আসেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের সাবেক শিক্ষার্থী সাইয়েদ বিন আব্দুল্লাহ।

Popular

More like this
Related

জ্বালানির মূল্যবৃদ্ধির প্রভাব এত ন্যূনতম—খাদ্যমূল্যের ওপর পড়বে না: বাণিজ্যমন্ত্রী

জ্বালানির মূল্যবৃদ্ধির কারণে যে প্রভাব, সেটা এত ন্যূনতম যে,...

শেষ দিনে চমক, রূপগঞ্জে লিটন-মিরাজ জুটি

ঢাকা প্রিমিয়ার লিগ (ডিপিএল) ক্রিকেটের দুই দিনের ট্রান্সফার উইন্ডোর...

আশা ভোসলের কণ্ঠে কালজয়ী হিন্দি ও বাংলা গানগুলো

ভারতীয় উপমহাদেশের কিংবদন্তি সংগীতশিল্পী আশা ভোসলের বিদায়কে সংগীতপ্রেমীরা দেখছেন...

কেরাণীগঞ্জে আগুনের ঘটনায় নিহত ও আহতদের পরিবারের দায়িত্ব নিয়েছেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান কেরাণীগঞ্জের কদমতলীতে গ্যাস লাইটার কারখানায় অগ্নিকাণ্ডের...