শুক্রবার দ্বিতীয় মার্কিন যুদ্ধবিমান ভূপাতিত, দাবি ইরানের

Date:

শুক্রবার দ্বিতীয় আরেকটি মার্কিন যুদ্ধবিমান ভূপাতিতের দাবি করেছে ইরানের সামরিক বাহিনী।

ইরানের সামরিক বাহিনীর জনসংযোগ দপ্তরের বিবৃতির বরাত দিয়ে রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম আইআরআইবি এমন প্রতিবেদন করেছে বলে জানিয়েছে বার্তা সংস্থা এএফপি। 

আইআরআইবির প্রতিবেদন অনুসারে এএফপি জানায়, ইরানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার লক্ষ্যবস্তু হওয়ার পর ‘ওয়ারথগ’ নামে পরিচিত একটি মার্কিন এ-১০ থান্ডারবোল্ট-২ বিমান হরমুজ প্রণালির কাছে পারস্য উপসাগরে বিধ্বস্ত হয়েছে। 

এর আগে একই দিনে ইরানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে একটি এফ-১৫ই স্ট্রাইক ঈগল যুদ্ধবিমান ভূপাতিত করে ইরান। মার্কিন সূত্র এ তথ্য নিশ্চিত করেছে। ভূপাতিত ওই বিমানটির দুই ক্রুর মধ্যে একজনকে জীবিত উদ্ধার করা হয়েছে বলেও দাবি করেছে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী। সামরিক সূত্রের বরাতে এ তথ্য জানায় মার্কিন গণমাধ্যম সিএনএন।

দ্বিতীয় বিমানটি ভূপাতিতের বিষয়ে মন্তব্য জানতে সিএনএন যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা দপ্তরের সঙ্গে যোগাযোগ করলেও এখনো তারা নিশ্চিত করেনি।

Popular

More like this
Related

পৃথিবীর সঙ্গে ৪০ মিনিট যোগাযোগ বিচ্ছিন্ন থাকবেন নভোচারীরা, কী করবেন তখন

মানব ইতিহাসে পৃথিবী থেকে এখন সবচেয়ে দূরে অবস্থান করছেন...

জ্বালানি তেলের দাম বৃদ্ধিতে চাপে দেশের অর্থনীতি

জ্বালানি তেলের দাম বাড়ানোর সিদ্ধান্ত এই বার্তাই দিচ্ছে যে...

এবার শেষ ওভারে দিল্লির জয়ের নায়ক মিলার

গুজরাট টাইটান্সের বিপক্ষে সেই শেষ ওভারের 'খলনায়ক' আজ বেঙ্গালুরুর...

আশা ভোসলের স্মৃতিচারণায় সাবিনা ইয়াসমিন, ফাহমিদা নবী ও কনকচাঁপা

ভারতীয় উপমহাদেশের কিংবদন্তি সংগীতশিল্পী আশা ভোসলে মারা গেছেন।আজ রোববার...