প্রকাশ পেল ‘রইদ’ সিনেমার নতুন গান

Date:

‘হাওয়া’-খ্যাত নির্মাতা মেজবাউর রহমান সুমন পরিচালিত নতুন সিনেমা ‘রইদ’ আগামী ঈদুল আজহায় মুক্তি পাবে। সিনেমাটির প্রচারণার অংশ হিসেবে নতুন গান ‘রইদে আইলা গা জুড়াইতে’ প্রকাশ পেয়েছে। 

গানটির কথা, মৌলিক সুর এবং কণ্ঠ দিয়েছেন সহজিয়া ব্যান্ডের রাজীব আহমেদ রাজু। গানটির সঙ্গীত পরিচালনা, চূড়ান্ত প্রযোজনা এবং মিক্স ও মাস্টারিং করেছে রাশীদ শরীফ শোয়েব। 

সার্বিক অডিও প্রোডাকশন এবং শব্দবিন্যাসের দায়িত্বে ছিল অডিও প্রতিষ্ঠান ‘স্টুডিও কাউবেল’।

চলচ্চিত্রটির পরিচালক মেজবাউর রহমান সুমন বলেন, ‘রইদ সিনেমাটি মূলত সাধু এবং তার পাগল স্ত্রীর সম্পর্কের এক সরল অথচ গভীর আখ্যান, যা প্রেম ও নীরবতার মাধ্যমে মানব বিবর্তনের সেই চিরন্তন আদিম প্রেমকে তুলে ধরে। ঈদুল আজহায় সিনেমাটির সম্ভাব্য মুক্তিকে সামনে রেখে সম্প্রতি এর প্রথম গানটি প্রকাশ করা হয়েছে।’

গানটির গায়ক, সুরকার ও গীতিকার রাজীব আহমেদ রাজু বলেন, ‘এই গানটি তৈরির অভিজ্ঞতা আমার জন্য একেবারেই নতুন; কারণ এর নামটা আগে পেয়েছি, গান তৈরি হয়েছে পরে। পরিচালক মেজবাউর রহমান সুমন আমাকে কোনো গতানুগতিক গল্প বলেননি, বরং এই সিনেমার পেছনের তার গভীর চিন্তা ও অনুভূতিগুলো শেয়ার করেছিলেন, যা থেকে প্রায় দুই বছর আগে গানটির জন্ম। এরপর আমাদের কাছের মানুষ শোয়েবের চমৎকার মিউজিক আয়োজনে গানটি পূর্ণতা পায়।’

 

গত বছরের শেষে ‘রইদ’ সিনেমার পোস্টার ও ট্রেলার প্রকাশ করা হয়েছিল। সেসময় দর্শকরা বেশ পছন্দ করেন। এরপর ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল রটারড্যামের ৫৫তম আসরে অংশ নেয় সিনেমাটি। সেখান থেকে পুরস্কার নিয়ে ফিরতে না পারলেও দর্শকদের একরাশ মুগ্ধতা দিয়েছে।

ভিডিও স্ট্রিমিং প্ল্যাটফর্ম ও প্রযোজনা প্রতিষ্ঠান বঙ্গ এবং ফেসকার্ড প্রোডাকশনের যৌথ প্রযোজনায় এই চলচ্চিত্রটি তৈরি হয়েছে।

এই সিনেমায় প্রধান চরিত্রে অভিনয় করেছেন নাজিফা তুষি ও মোস্তাফিজুর নূর ইমরান। সিনেমায় আরও অভিনয় করেছেন গাজী রাকায়েত ও আহসাবুল ইয়ামিন রিয়াদসহ অনেকে।

Popular

More like this
Related

ডোপিং ঝুঁকিতে ‘সর্বোচ্চ’ তালিকায় ভারত

বিশ্ব ক্রীড়াঙ্গনে আবারও বিতর্কের কেন্দ্রে ভারত। পারফরম্যান্সের ঝলকের পাশাপাশি...

এক পাইলটকে উদ্ধারে কতগুলো এয়ারক্রাফট খোয়াল যুক্তরাষ্ট্র

ইরানের আকাশে ভূপাতিত মার্কিন যুদ্ধবিমানের নিখোঁজ ক্রু সদস্যকে উদ্ধারে...

নগরকান্দায় ২ পক্ষের সংঘর্ষে আহত ১১, বাড়িঘর ভাঙচুর

ফরিদপুরের নগরকান্দায় আধিপত্য বিস্তার নিয়ে দুই পক্ষের সংঘর্ষে অন্তত...

এআই কি আমাদের মধ্যে ফারাক বাড়াচ্ছে?

বৈশ্বিক পরিস্থিতি জানতে নিয়মিত বিশ্বব্যাংকের টেলিযোগাযোগ সম্পর্কিত প্রতিবেদনগুলো পড়ি।...