ইরানে সর্বোচ্চ নেতা নির্বাচনের পরিষদ ভবনে হামলা

Date:

ইরানের রাজধানী তেহরানের দক্ষিণে কুম শহরে অ্যাসেম্বলি অব এক্সপার্টস বা বিশেষজ্ঞ পরিষদ ভবনে হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল।

দেশটির স্থানীয় গণমাধ্যমের বরাতে আজ মঙ্গলবার বার্তাসংস্থা এএফপি এ তথ্য জানিয়েছে।

হামলার পর ক্ষতিগ্রস্ত ভবনটির ভিডিও প্রকাশ করে ইরানের স্থানীয় গণমাধ্যম তাসনিম নিউজ এজেন্সি। 

জানায়, তেহরানে পুরোনো পার্লামেন্ট ভবনে অবস্থিত পরিষদের আরেকটি কমপ্লেক্সেও রাতভর হামলা হয়েছে।

এদিকে অ্যাক্সিওসের বরাতে ইরান ইন্টারন্যাশনাল জানিয়েছে, ইরানের পরবর্তী সর্বোচ্চ নেতা নির্বাচনের জন্য ওই ভবনে অ্যাসেম্বলি অব এক্সপার্টসের একটি আনুষ্ঠানিক বৈঠক চলার সময় বিমান হামলাটি চালানো হয়। 

এতে পরিষদের অনেক সদস্য নিহত বা আহত হয়েছেন বলে দাবি করছে চ্যানেলটি। 

তবে এ তথ্য স্বাধীনভাবে যাচাই করতে পারেনি গণমাধ্যমগুলো। 

ইরানের সংবিধান অনুযায়ী, অ্যাসেম্বলি অব এক্সপার্টস হলো ধর্মীয় আলেমদের একটি গুরুত্বপূর্ণ পরিষদ। এর সদস্য সংখ্যা ৮৮। 

সর্বোচ্চ নেতা নিয়োগ ও তার কার্যক্রম তদারক করা এ পরিষদের কাজ।

যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলায় সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি নিহত হওয়ার পর তার উত্তরসূরি নির্বাচনের প্রক্রিয়া শুরু হয়েছে বলে জানিয়েছেন ইরানি কর্মকর্তারা।

Popular

More like this
Related

সবুজবাগের সেই ধর্ষক নাজমুস সাকিবের বিরুদ্ধে ব্ল্যাকমেইলের অভিযোগ

রাজধানীর সবুজবাগে সংঘটিত একটি নৃশংস ধর্ষণ মামলার অভিযুক্ত নাজমুস...

আসিফ মাহমুদের ব্যাংক হিসাবের তথ্য চেয়েছে ফিন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র ও অন্তর্বর্তী সরকারের সাবেক...

ক্ষেপণাস্ত্র বনাম প্রতিরক্ষা ব্যবস্থা, কত দিন চলবে প্রতিযোগিতা

মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ এখন মূলত দুটি দৃশ্যের লড়াইয়ে পরিণত...

সাইফ-নাইমের ব্যাটে চড়ে বিসিএল ওয়ানডের শিরোপা জিতল সেন্ট্রাল জোন

মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে মঙ্গলবার বাংলাদেশ ক্রিকেট লিগের...