ইরানে ভূপাতিত যুদ্ধবিমানের একজন ক্রুকে উদ্ধারের দাবি যুক্তরাষ্ট্রের

Date:

ইরানের আকাশসীমায় ভূপাতিত যুদ্ধবিমানে থাকা দুই ক্রুর মধ্যে একজনকে যুক্তরাষ্ট্র উদ্ধার করেছে বলে জানিয়েছে মার্কিন গণমাধ্যম সিএনএন।

শুক্রবার মার্কিন সামরিক সূত্রের বরাতে এ তথ্য জানায় গণমাধ্যমটি। 

তবে ওই বিমানের দ্বিতীয় ক্রুর অবস্থা সম্পর্কে এখনো কিছু জানানো হয়নি। এ নিয়ে মার্কিন অনুসন্ধান ও উদ্ধার অভিযান এখনও চলছে বলে জানিয়েছে সিএনএন। 

হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলিন লেভিট সিএনএনকে জানিয়েছেন, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে এ বিষয়ে অবহিত করা হয়েছে। তবে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী ও হোয়াইট হাউস এ বিষয়ে আর কোনো মন্তব্য করেনি। 

তিনটি সূত্রের বরাতে সিএনএন জানায়, ইরানে ভূপাতিত মার্কিন যুদ্ধবিমান থেকে একজন ক্রুকে যুক্তরাষ্ট্র উদ্ধার করেছে।

দুটি সূত্র জানায়, ওই ক্রু সদস্য জীবিত ও যুক্তরাষ্ট্রের হেফাজতে চিকিৎসা নিচ্ছেন। 

দ্বিতীয় ক্রুর বর্তমান অবস্থা পরিষ্কার নয়। সূত্রগুলো জানায়, বিমানটি ইরানের আকাশে ভূপাতিত হওয়ার পর থেকে অনুসন্ধান ও উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে।

একজন মার্কিন সূত্র নিশ্চিত করেছেন, বিমানটি ছিল এফ-১৫ই স্ট্রাইক ঈগল যুদ্ধবিমান। আকাশ-থেকে-আকাশ এবং আকাশ-থেকে-স্থল উভয় ধরনের হামলা চালাতে সক্ষম এটি। সাধারণত এফ-১৫ বিমানে একজন পাইলট এবং একজন অস্ত্র ব্যবস্থা নিয়ন্ত্রক থাকেন।

সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত কিছু ভিডিওতে উদ্ধার অভিযান ধারণ করা হয়েছে বলে সিএনএন জানিয়েছে। 

ইরানের আধা-সরকারি বার্তা সংস্থা তাসনিম জানিয়েছে, নিখোঁজ ক্রুকে খুঁজে পেতে ইরান ব্যর্থ হয়েছে। দেশটির দক্ষিণ-পশ্চিমাঞ্চলের কোহগিলুয়েহ ও বয়র-আহমদ প্রদেশে স্থানীয় ব্যবসায়ীরা জীবিত অবস্থায় ওই সদস্যকে খুঁজে পেলে ১০ বিলিয়ন তোমান (৭৬ হাজার ডলার) পুরস্কার ঘোষণা করেছেন। এমনকি পারসেপোলিস এফসির এক ইরানি ফুটবলার তার জেতা পদক পুরস্কার হিসেবে দেওয়ার ঘোষণাও দিয়েছেন।

ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম শুক্রবার দাবি করে, ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) একটি মার্কিন বিমান বাহিনীর যুদ্ধবিমান ভূপাতিত করেছে। ওই বিমানের ধ্বংসাবশেষের ছবিও প্রকাশ করা হয়। 

Popular

More like this
Related

বৈশাখে মঞ্চ মাতাবেন জেমস-চিরকুট-ইমরান

নববর্ষকে ঘিরে সারা দেশে চলছে নানা আয়োজন। পহেলা বৈশাখ...

রোববার থেকে নতুন সময়ে অফিস-ব্যাংক

বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয়ে সরকারি-বেসরকারি অফিসের সময়সূচিতে পরিবর্তন এনেছে...

আর্টেমিস–২ মিশন: চাঁদের পথে মহাকাশচারীদের সঙ্গে পুতুল কেন

‘আমি রকেট ভালোবাসি, নাসা ভালোবাসি, সৌরজগৎ ভালোবাসি, মহাকাশ নিয়ে...

মুক্ত গণমাধ্যমে আগুন দিলে পুড়ে যায় গণতন্ত্রও

যখন কোনো মুক্ত, স্বাধীন, নিরপেক্ষ ও তথ্যভিত্তিক গণমাধ্যমে আগুন...