রোববার থেকে নতুন সময়ে অফিস-ব্যাংক

Date:

বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয়ে সরকারি-বেসরকারি অফিসের সময়সূচিতে পরিবর্তন এনেছে সরকার। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, আগামীকাল রোববার থেকে অফিস চলবে সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত।

আজ শনিবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, দেশের সব সরকারি ও বেসরকারি অফিস রোববার থেকে বৃহস্পতিবার পর্যন্ত সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত চলবে। শুক্র ও শনিবার সাপ্তাহিক ছুটি। জরুরি পরিষেবাগুলো নতুন সময়সূচির আওতার বাইরে থাকবে।

প্রজ্ঞাপনে বলা হয়, মন্ত্রিপরিষদ বিভাগের নির্দেশনা অনুযায়ী ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের কার্যক্রম সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত এবং ব্যাংকিং সেবা সকাল ১০টা থেকে বিকেল ৩টা পর্যন্ত পরিচালিত হবে। বাংলাদেশ ব্যাংক এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেবে।

আদালতের সময়সূচি নির্ধারণে সুপ্রিম কোর্ট প্রয়োজনীয় নির্দেশনা দেবেন। আর বেসরকারি খাতের শিল্পপ্রতিষ্ঠান বা কলকারখানা ও প্রতিষ্ঠানের জন্য কর্মঘণ্টা নির্ধারণের ক্ষেত্রে শ্রম আইন অনুযায়ী শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় নির্দেশনা দেবে।
 

Popular

More like this
Related

ভাঙ্গায় ২ দিন ধরে ৪ গ্রামের সংঘর্ষ, পুলিশসহ আহত ৪২

ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় স্থানীয় আধিপত্যকে কেন্দ্র করে চার গ্রামের...

শিশুদের জন্য সামাজিকমাধ্যম বন্ধ করছে যেসব দেশ

শিশু-কিশোরদের সামাজিকমাধ্যম ব্যবহার নিয়ে নতুন করে ভাবছে বিশ্বের বিভিন্ন...

ডোপিং ঝুঁকিতে ‘সর্বোচ্চ’ তালিকায় ভারত

বিশ্ব ক্রীড়াঙ্গনে আবারও বিতর্কের কেন্দ্রে ভারত। পারফরম্যান্সের ঝলকের পাশাপাশি...

প্রকাশ পেল ‘রইদ’ সিনেমার নতুন গান

‘হাওয়া’-খ্যাত নির্মাতা মেজবাউর রহমান সুমন পরিচালিত নতুন সিনেমা ‘রইদ’...