জ্বালানি সংকটের জন্য দায়ী বিগত স্বৈরাচারী সরকার: তথ্যমন্ত্রী

Date:

দেশে চলমান জ্বালানি সংকটের জন্য বিগত স্বৈরাচার সরকার দায়ী বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন।

তিনি বলেন, পর্যাপ্ত গ্যাস মজুত থাকা সত্ত্বেও স্বৈরাচার সরকার তা উত্তোলনে কার্যকর উদ্যোগ নেয়নি, বরং আমদানি নির্ভর জ্বালানি ব্যবস্থার ওপর নির্ভরশীলতা বাড়িয়েছে। এর প্রভাবেই বর্তমান সংকট তৈরি হয়েছে।

আজ সোমবার সকালে বরিশালের আগৈলঝাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে টিকাদান কর্মসূচির উদ্বোধন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

তথ্যমন্ত্রী বলেন, আন্তর্জাতিক পরিস্থিতির প্রভাব এ সংকট তীব্র করেছে। বিশেষ করে হরমুজ প্রণালির পরিস্থিতির কারণে জ্বালানি সরবরাহে চাপ তৈরি হয়েছে। নিজস্ব গ্যাস উৎপাদন বাড়ানো গেলে এই সংকট অনেকটাই এড়ানো যেত।

তিনি বলেন, রাষ্ট্র ও রাজনীতিকে সংস্কার না করলে চলমান সংকট থেকে মানুষকে বের করে আনা সম্ভব হবে না।

জহির উদ্দিন বলেন, জনসেবা নিশ্চিত করাই গণমাধ্যমের মূল দায়িত্ব। তথ্যপ্রাপ্তিতে কোনো বাধা যেন না থাকে, সে বিষয়ে গণমাধ্যমকে দায়িত্বশীল ভূমিকা রাখতে হবে।

মন্ত্রী আরও বলেন, বিএনপি ক্ষমতার জন্য নয়, জনগণের সেবার লক্ষ্য নিয়ে রাজনীতি করছে। একটি দুর্বল রাষ্ট্র কাঠামোর সীমাবদ্ধতা তুলে ধরে তা সংস্কারের প্রতিশ্রুতিও দিয়েছে দলটি।

Popular

More like this
Related

‘নিয়ন্ত্রণহীন এআই’ নিয়ে যে সতর্কবার্তা দিলেন বিল গেটস

কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) নিয়ন্ত্রণে না থাকলে একশ কোটি মানুষের...

প্রযুক্তির ব্যবহারে বদলে যাচ্ছে পর্যটকের নিরাপত্তা ও অভিজ্ঞতা

কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) এখন আর শুধু তথ্য খোঁজা কিংবা...

অগ্রণী, বিডিবিএল ও বেসিক ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালকদের চুক্তি বাতিল

অগ্রণী ব্যাংক, বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক লিমিটেড (বিডিবিএল) ও বেসিক...

‘জীবনের চেয়ে সুন্দর আর কিছু নেই’

বাংলাদেশের অভিনয়জগতের অন্যতম নাম রাইসুল ইসলাম আসাদ। একসময় মঞ্চ,...