‘নিয়ন্ত্রণহীন এআই’ নিয়ে যে সতর্কবার্তা দিলেন বিল গেটস

Date:

কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) নিয়ন্ত্রণে না থাকলে একশ কোটি মানুষের মৃত্যু হতে পারে বলে সতর্ক করেছেন মাইক্রোসফটের সহপ্রতিষ্ঠাতা বিল গেটস।

সংবাদমাধ্যম এনবিসিকে দেওয়া এক সাক্ষাৎকারে এ কথা জানান বিল গেটস।

আজ রোববার এ নিয়ে সংবাদমাধ্যম গার্ডিয়ানের প্রতিবেদনে বলা হয়, এআই নিয়ন্ত্রণে আইনপ্রণেতা ও আইনশৃঙ্খলা রক্ষাকারী সংস্থাগুলোকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন এই মার্কিন ধনকুবের।

গেটস বলেন, ‘এআই নিয়ে নিরাপত্তা ব্যবস্থা ও নজরদারি কেমন হবে, সে আলোচনায় আইনশৃঙ্খলা রক্ষাকারী সংস্থা ও রাজনীতিবিদদের যুক্ত হতে হবে। এটি বাধ্যতামূলক করতে হবে। শুধু প্রযুক্তি প্রতিষ্ঠানগুলোর স্বনিয়ন্ত্রণ যথেষ্ট নয়।’

সাক্ষাৎকারে এআইয়ের সম্ভাব্য ঝুঁকি নিয়েও সতর্ক করেছেন গেটস।

তিনি বলেন, ‘ভুল মানুষের হাতে পড়লে এমন ঘটনাও ঘটাতে পারে, যার ফলে বিশ্বে একশ কোটি মানুষের মৃত্যু হতে পারে।’

তার মতে, এআই প্রযুক্তির মতো এমন শক্তিশালী কোনো অস্ত্র এর আগে কখনো ছিল না।

খারাপ উদ্দেশ্য রয়েছে এমন কোনো মানুষের হাতে এটি পড়লে ভয়াবহ ক্ষতি হতে পারে বলে সতর্ক করেছেন গেটস।

সাম্প্রতিক সময়ে প্রযুক্তি ও রাজনৈতিক অঙ্গনের আরও অনেক শীর্ষ ব্যক্তি এআইয়ের ঝুঁকি নিয়ে এমন সতর্কবার্তা দিয়েছেন।

প্রতিবেদনে বলা হয়, প্রযুক্তি খাতের গেটসের সহকর্মী হিসেবে পরিচিত স্যাম অল্টম্যান ও ইলন মাস্কও এআই উন্নয়নের গতি কমানোর আহ্বান জানিয়েছেন।

কিছু বিশেষজ্ঞের আশঙ্কা, জৈব অস্ত্র ও পারমাণবিক যুদ্ধসহ বিভিন্ন উপায়ে এআই ব্যাপক প্রাণহানি বা মানবজাতির ধ্বংসের ঝুঁকি তৈরি করতে পারে।
 

Popular

More like this
Related

প্রযুক্তির ব্যবহারে বদলে যাচ্ছে পর্যটকের নিরাপত্তা ও অভিজ্ঞতা

কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) এখন আর শুধু তথ্য খোঁজা কিংবা...

অগ্রণী, বিডিবিএল ও বেসিক ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালকদের চুক্তি বাতিল

অগ্রণী ব্যাংক, বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক লিমিটেড (বিডিবিএল) ও বেসিক...

‘জীবনের চেয়ে সুন্দর আর কিছু নেই’

বাংলাদেশের অভিনয়জগতের অন্যতম নাম রাইসুল ইসলাম আসাদ। একসময় মঞ্চ,...

স্প্যানিশদের ‘জীবন কঠিন’ করে তুলতে চান লুকাকু

ইউরোপের চ্যাম্পিয়ন স্পেনের মুখোমুখি হওয়ার আগে নিজেদেরকে ‘আন্ডারডগ’ মেনে...