পদত্যাগ করলেন বিএসইসি চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদ

Date:

বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদ পদত্যাগ করেছেন।

তিনি গত ২১ মাস ধরে চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছিলেন। বিএসইসির এক কর্মকর্তা জানান, মাকসুদ আজ বৃহস্পতিবার অফিসে আসেননি।

এক বিবৃতিতে মাকসুদ বলেন, ব্যক্তিগত কাজে মনোনিবেশ করার জন্য তিনি এই সরকারি পদ থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন।

তিনি বলেন, বর্তমান কমিশন এক অস্থির সময়ে দায়িত্ব নিয়েছিল এবং আইনি কাঠামো ও বাজারের শৃঙ্খলা শক্তিশালী করার লক্ষ্যে সংস্কার কার্যক্রম শুরু করেছিল।

মাকসুদ জানান, তার সময়ে বিএসইসি মার্জিন লোন, ইনিশিয়াল পাবলিক অফারিং (আইপিও), মিউচুয়াল ফান্ড, ডেট সিকিউরিটিজ এবং হুইসেলব্লোয়ার (তথ্য প্রদানকারী) সুরক্ষা সংক্রান্ত পাঁচটি বিধিমালার গেজেট প্রকাশ করেছে।

তিনি জানান, বিএসইসি জনমতের জন্য করপোরেট গভর্ন্যান্স, অডিট এবং করপোরেট পুনর্গঠন সংক্রান্ত তিনটি খসড়া বিধিমালা ও নির্দেশিকাও প্রকাশ করেছে।

এ ছাড়া ‘বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন আইন’ এবং ‘ক্যাপিটাল মার্কেট স্ট্যাবিলাইজেশন ফান্ড আইন’ নামে দুটি আইনের খসড়া তৈরি করা হয়েছে বলেও তিনি বিবৃতিতে উল্লেখ করেন।

Popular

More like this
Related

বিএসইসির নতুন চেয়ারম্যান মাসুদ খান

খন্দকার রাশেদ মাকসুদের পদত্যাগের কয়েক ঘণ্টার মধ্যে চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট...

বনানী কবরস্থানে শায়িত হলেন আতাউর রহমান

কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে অভিনেতা, নাট্য-পরিচালক আতাউর রহমানকে সর্বস্তরের...

জার্মানির প্রতি পাঁচজনে একজন তরুণ দেশ ছাড়তে চান

সাম্প্রতিক এক সমীক্ষা বলছে, ১৪ থেকে ২৯ বছর বয়সী...

১৫ বছরে টাকার মান প্রায় অর্ধেক, বেড়েছে আমদানি ব্যয় ও মূল্যস্ফীতি: সংসদে অর্থমন্ত্রী

গুণগত দিক থেকে ভারসাম্যহীনতা, নীতি সমন্বয়ের ঘাটতি ও কাঠামোগত...