‘সুরাইয়া’ সিনেমায় নাম ভূমিকায় তুষি

Date:

নতুন একটি সিনেমায় অভিনয় করছেন আলোচিত অভিনেত্রী নাজিফা তুষি। সিনেমার নাম ‘সুরাইয়া’। ওই সিনেমায় নাম ভূমিকায় থাকবেন তুষি। 

এটি তার অভিনীত পঞ্চম সিনেমা। আগে ‘আইসক্রিম’, ‘হাওয়া’, ‘প্রেশার কুকার’ ও ‘রইদ’ সিনেমায় অভিনয় করেছেন তুষি।

এর মধ্যে ‘রইদ’ সিনেমাটি আগামী কোরবানি ঈদে মুক্তি পাবে।

নতুন সিনেমাটি শিবব্রত বর্মনের ছোটগল্প ‘সুরাইয়া’ অবলম্বনে নির্মাণ করছেন রবিউল আলম রবি।

সিনেমাটিতে অভিনয় করছেন নাজিফা তুষির পাশাপাশি শ্যামল মাওলা, নাসির উদ্দিন খান, ইন্তেখাব দিনার, দিলারা জামান, অশোক ব্যাপারীসহ আরও অনেকেই। 

সিনেমাটির প্রযোজনা প্রতিষ্ঠান জানিয়েছে, ২০ এপ্রিল থেকে সিনেমাটির শুটিং শুরু হয়েছে। মে মাসজুড়ে ঢাকার বিভিন্ন স্থানে শুটিং করে শেষ হবে। 

রুক্ষ বাস্তবতা ও মানবিক গল্প নিয়ে রোমান্টিক ঘরানার সিনেমাটি বিভিন্ন চলচ্চিত্র উৎসবে অংশগ্রহণের পর দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পাবে।

‘সুরাইয়া’ সিনেমাটি ২০২৩-২৪ অর্থবছরে সরকারি অনুদান পায়। এছাড়া বিভিন্ন চলচ্চিত্র উৎসবের ফিল্ম মার্কেটেও সিনেমাটির চিত্রনাট্য নিয়ে অংশ নিয়েছেন নির্মাতা। 

শুরুটা হয় ২০২৩ সালের বুসান চলচ্চিত্র উৎসবের এশিয়ান প্রজেক্ট মার্কেট দিয়ে। একই বছর ফ্রেঞ্চ ফিল্ম ল্যাব ‘প্রদুইর অ স্যুদ’-এ অংশ নেয় ‘সুরাইয়া’। 

২০২৪ সালে সিয়াটলের তাসভীর চলচ্চিত্র উৎসবের ফিল্ম বাজারেও এটি নির্বাচিত হয়। গত বছর বার্লিন ওয়ার্ল্ড সিনেমা ফান্ড থেকে তহবিল পায় সিনেমাটি।

Popular

More like this
Related

‘সভ্যতা ধ্বংসের হুমকি গণহত্যার সমতুল্য’: ট্রাম্পকে মার্কিন সিনেটরদের সতর্কতা

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের ‘সভ্যতা ধ্বংস’ করার হুমকি...

বিএসএফের গুলিতে বাংলাদেশি আহত, প্রতিবাদে এক ভারতীয়কে তুলে এনেছে স্থানীয়রা

লালমনিরহাটের পাটগ্রাম সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) ছোড়া রাবার...

শৈশব যেন স্ক্রিনবন্দি না হয়ে যায়

ঢাকার শিশুদের স্ক্রিন টাইম ও এর প্রভাবে তাদের স্বাস্থ্য...

নেপালে আইটি ও ক্লাউড সেবা সম্প্রসারণ করল বাংলাদেশি প্রতিষ্ঠান স্মার্ট ল্যাব

নেপালের বাজারে আইটি ও ক্লাউড সলিউশন সেবা চালু করেছে...