যে নারীরা নিজের মতো বাঁচতে চায়, সমাজ তাদের মানতে পারে না: হানিয়া আমির

Date:

পাকিস্তানি অভিনেত্রী হানিয়া আমির বলেছেন, যেসব নারী নিজের মতো করে বাঁচতে চায় সমাজ এখনো তাদের মেনে নিতে পারে না।

পাকিস্তানি সংবাদমাধ্যম ডনের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

ইনস্টাগ্রামে দেওয়া এক পোস্টে তিনি জানান, সম্প্রতি তিনি বিরতি নিয়েছিলেন। তার পরিকল্পনা ছিল, এ সময় ব্যক্তিগত জীবন ও ক্যারিয়ার নিয়ে ভাববেন।

হানিয়া এ সময় একটি বিষয় উপলব্ধি করেন। তার ভাষায়, যেসব নারী নিজের মতো করে থাকতে চায়, তাদের অনলাইনে অযথা সমালোচনা ও ট্রলিংয়ের শিকার হতে হয়। শুধু সাধারণ মানুষই নয়, অনেক সময় একই ইন্ডাস্ট্রির মানুষও তাদের টার্গেট করে।

তিনি বলেন, বিষয়টি কেবল পুরুষদের মধ্যেই সীমাবদ্ধ নয়, নারীরাও অনেক সময় অন্য নারীর অযথা সমালোচনা করে।

এই অভিনেত্রী বলেন, যারা অন্যের স্বীকৃতির বাইরে গিয়ে নিজের মতো করে বাঁচতে চায় সমাজ এমন নারীদের পছন্দ করে না।

তিনি আরও বলেন, আমরা ভাবতাম ‘মানুষ কী বলবে?’ এই ধারণা অনেক পুরোনো হলেও এখনো বদলায়নি। শুধু মাধ্যম বদলেছে—আগে মুখে বলা হতো, এখন সেটা সামাজিকমাধ্যমে লেখা হয়।

তার ভাষ্য, আমরা এখনো নারীদের একে অপরের বিরুদ্ধে দাঁড় করাচ্ছি। এখনো গায়ের রং, শরীরের গঠন—এসব নিয়ে মন্তব্য করছি, এখন সেটা সামাজিকমাধ্যমে বেশি হচ্ছে।

যদিও তিনি স্বীকার করেন যে, সামাজিকমাধ্যমের অনেক ভালো দিকও আছে। তবে নারীদের ওপর অতিরিক্ত ঘৃণা ও ট্রলিং কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।

তিনি সবার প্রতি, বিশেষ করে নারীদের প্রতি আহ্বান জানান, অন্য নারীদের জীবনযাপন নিয়ে অযথা সমালোচনা না করতে।
হানিয়া আমির বলেন, সবাইকে নিজের মতো করে বাঁচতে দেওয়া দরকার।

Popular

More like this
Related

সুমন, তুষি ও ইমরানের ‘রইদ’ ঈদুল আজহায়

‘হাওয়া’-খ্যাত নির্মাতা মেজবাউর রহমান সুমন পরিচালিত নতুন সিনেমা ‘রইদ’...

লালমনিরহাটে চাচাদের লাঠির আঘাতে ভাতিজা নিহত

লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলায় জমি-সংক্রান্ত বিরোধের জেরে চাচাদের লাঠির আঘাতে...

প্যাম বন্ডিকে অ্যাটর্নি জেনারেলের পদ থেকে সরিয়ে দিলেন ট্রাম্প

প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প অ্যাটর্নি জেনারেলের পদ থেকে প্যাম বন্ডিকে...

ব্যাংক রেজল্যুশন আইন: সংস্কারের আড়ালে ‘লুটপাটকারীদের’ কিস্তিতে পুনর্বাসনের সুযোগ?

সংসদে সম্প্রতি পাস হওয়া ‘ব্যাংক রেজল্যুশন আইন ২০২৬’ একীভূত...