বাংলাদেশের ওয়ানডে দলে প্রথমবার জুয়াইরিয়া

Date:

শ্রীলঙ্কার বিপক্ষে আসন্ন ওয়ানডে সিরিজের জন্য রোববার নারী দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। সেখানে প্রথমবারের মতো ডাক পেয়েছেন ২০ বছর বয়সী উইকেটরক্ষক-ব্যাটার জুয়াইরিয়া ফেরদৌস।

তিন ম্যাচের এই সিরিজটি আগামী ২০ এপ্রিল শুরু হবে। বাকি ম্যাচ দুটি যথাক্রমে ২২ ও ২৫ এপ্রিল অনুষ্ঠিত হবে। সবকটি ম্যাচই অনুষ্ঠিত হবে রাজশাহী বিভাগীয় স্টেডিয়ামে।

জুয়াইরিয়া এর আগে চলতি বছরের আইসিসি নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ বাছাইপর্বে টাইগ্রেসদের হয়ে টি-টোয়েন্টি খেলেছেন। অন্যদিকে, ২০১৯ সালের পর এই প্রথম ওয়ানডে দলে ফিরেছেন শারমিন সুলতানা।

১৫ সদস্যের এই দলটিকে নেতৃত্ব দেবেন অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি এবং সহ-অধিনায়ক হিসেবে থাকছেন নাহিদা আক্তার।

দলে স্ট্যান্ড-বাই খেলোয়াড় হিসেবে রাখা হয়েছে দিলারা আক্তার, শরিফা খাতুন, ফারজানা ইয়াসমিন ও তানজিম তানজেহারকে।

বাংলাদেশ দল:

নিগার সুলতানা জ্যোতি (অধিনায়ক), নাহিদা আক্তার (সহ-অধিনায়ক), ফারজানা হক, সোবহানা মোস্তারি, ফাহিমা খাতুন, শারমিন আক্তার সুপ্তা, ঋতু মণি, স্বর্ণা আক্তার, রাবেয়া খান, শারমিন সুলতানা, মারুফা আক্তার, ফারিহা ইসলাম তৃষ্ণা, সুলতানা খাতুন, সানজিদা আক্তার মেঘলা ও জুয়াইরিয়া ফেরদৌস।

Popular

More like this
Related

লালমনিরহাটে চাচাদের লাঠির আঘাতে ভাতিজা নিহত

লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলায় জমি-সংক্রান্ত বিরোধের জেরে চাচাদের লাঠির আঘাতে...

প্যাম বন্ডিকে অ্যাটর্নি জেনারেলের পদ থেকে সরিয়ে দিলেন ট্রাম্প

প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প অ্যাটর্নি জেনারেলের পদ থেকে প্যাম বন্ডিকে...

ব্যাংক রেজল্যুশন আইন: সংস্কারের আড়ালে ‘লুটপাটকারীদের’ কিস্তিতে পুনর্বাসনের সুযোগ?

সংসদে সম্প্রতি পাস হওয়া ‘ব্যাংক রেজল্যুশন আইন ২০২৬’ একীভূত...

যে নারীরা নিজের মতো বাঁচতে চায়, সমাজ তাদের মানতে পারে না: হানিয়া আমির

পাকিস্তানি অভিনেত্রী হানিয়া আমির বলেছেন, যেসব নারী নিজের মতো...