হোয়াইট হাউসের কাছে গুলির শব্দ, তদন্তে সিক্রেট সার্ভিস

Date:

ওয়াশিংটন ডিসিতে হোয়াইট হাউসের কাছে একটি পার্কে গুলির শব্দ শোনা গেছে। এ ঘটনায় কেউ হতাহত বা গ্রেপ্তার হয়নি। 

মার্কিন সিক্রেট সার্ভিসের বরাতে সংবাদ মাধ্যম দ্য গার্ডিয়ান এ তথ্য জানিয়েছে।

প্রতিবেদনে বলা হয়, হোয়াইট হাউসের ঠিক বিপরীতে অবস্থিত লাফায়েট পার্কে স্থানীয় সময় শনিবার দিবাগত রাতে গুলির শব্দ শোনা যায়। 

ঘটনার পর পরই পার্ক ও আশপাশের এলাকায় তল্লাশি চালায় সিক্রেট সার্ভিস। 

কোনো হতাহতের খবর পাওয়া যায়নি এবং কোনো সন্দেহভাজনকেও আটক করা যায়নি।

ঘটনার সময় প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হোয়াইট হাউসেই ছিলেন। 

এ বিষয়ে হোয়াইট হাউসের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো মন্তব্য পাওয়া যায়নি।

সিক্রেট সার্ভিস জানায়, হোয়াইট হাউসের কার্যক্রম স্বাভাবিক থাকলেও নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।

উল্লেখ্য, লাফায়েট পার্কটি কয়েক সপ্তাহ ধরে সংস্কারের কাজের জন্য ঘেরা রয়েছে।

Popular

More like this
Related

গুম সংক্রান্ত আইনের ভবিষ্যৎ নিয়ে সংসদে যা বললেন আইনমন্ত্রী

গুম সংক্রান্ত আইনের সঙ্গে যেন মানবতাবিরোধী অপরাধ ট্রাইব্যুনাল আইন...

বন্ধ হলো আস্ক ডট কম

বিশ্বজুড়ে ইন্টারনেট সেবা যখন মাত্রই ছড়িয়ে পড়তে শুরু করেছিল,...

শামীমের ছয় নম্বর পজিশন: নিয়ন্ত্রণ আর আগ্রাসনের দুই চাহিদা

বাংলাদেশ ক্রিকেটে শামীম হোসেনের মতো খেলোয়াড় বেশ বিরল। টি-টোয়েন্টিতে...

একজন তৌকীর আহমেদকে নিয়ে ১২ ঘণ্টার আয়োজন

দেশের খ্যাতিমান অভিনেতা, নির্মাতা, নাট্যনির্দেশক ও লেখক তৌকীর আহমেদকে...