বন্ধ হলো আস্ক ডট কম

Date:

বিশ্বজুড়ে ইন্টারনেট সেবা যখন মাত্রই ছড়িয়ে পড়তে শুরু করেছিল, তখন ‘সার্চ ইঞ্জিনের’ আবির্ভাব ঘটে। এর আগ পর্যন্ত ওয়েবসাইটের সুনির্দিষ্ট ওয়েব অ্যাড্রেস জানা না থাকলে ব্রাউজিং করা প্রায় অসম্ভব হোত। 

এক পর্যায়ে ইন্টারনেটের প্রাথমিক যুগের সকল সার্চ ইঞ্জিনকে অপ্রাসঙ্গিক করে তুলতে চালু হয় গুগল ডট কম। এর পর আর তেমন কোনো সার্চ ইঞ্জিন ইউজারদের মন জয় করে নিতে পারেনি। 

সে অর্থে এআই চ্যাটবট খুবই সাম্প্রতিক আবিষ্কার। ইন্টারনেট থেকে যেকোনো ধরনের তথ্য খুঁজে পাওয়ার এই চমৎকার প্রযুক্তি কয়েক বছর আগেও অকল্পনীয় ছিল। 

তবে ইন্টারনেটের ডায়নোসর যুগেও প্রশ্ন করে জবাব পাওয়ার একটি সাইট জনপ্রিয় ছিল। আস্ক ডট কম, যার প্রাক্তন নাম ছিল আস্ক জিভস ডট কম—তেমনই এক সাইট। ঐতিহ্যবাহী এই সাইটের কার্যক্রম সম্প্রতি বন্ধ হয়েছে। 

এখন যেকোনো এআই চ্যাটবটকে স্বচ্ছন্দে জিজ্ঞাসা করা যায়, ‘আজ আমার মন ভালো নেই। ঢাকা শহরে কি কি করলে মন ভালো হতে পারে?’, এবং সে অনুযায়ী বাস্তবসম্মত ও অনেকাংশে কার্যকর জবাবও পাওয়া যায়। 

এই ধারার সার্চের প্রচলন ঘটে আস্ক জিভস এর হাত ধরেই। স্বভাবতই, আস্ক জিভস (পরবর্তীতে আস্ক ডট কম) এর সক্ষমতা খুবই সীমিত ছিল। 

৯০ এর দশকে চালু হওয়া সাইটটি অন্যান্য গতানুগতিক সার্চ ইঞ্জিন থেকে ইউজারদের কাছে ভিন্ন একটি অবস্থান দখল করে নেয়। 

আধুনিক চ্যাটবটের অনুপ্রেরণাও সেই আস্ক ডট কম। 

ওই আমলে অভিনব সেবা হলেও হালের গ্রক, ডিপসিক ও চ্যাটজিপিটির দাপটে অস্তিত্ব সংকটে পড়ে এই কালজয়ী সাইট। 

অবশেষে ১ মে আনুষ্ঠানিকভাবে সাইটটি বন্ধ হয়ে যায়।  

ওয়েবসাইটে দেওয়া ঘোষণায় বলা হয়, ’২৫ বছর ধরে বিশ্ববাসীর প্রশ্নের জবাব দেওয়ার পর ১ মে, ২০২৬ তারিখে আনুষ্ঠানিকভাবে আস্ক ডট কম বন্ধ হয়েছে।’

২০০৫ সালে আইএসি নামের প্রতিষ্ঠান তৎকালীন আস্ক জিভস সার্চ ইঞ্জিনটিকে কিনে নেয়। কেনার পর নাম বদলে শুধু ‘আস্ক ডট কম’ এ রূপান্তরিত হয় সাইটটি। 

মূলত গুগল সার্চ বাজারে আসার পর থেকেই আস্ক ডট কম পিছিয়ে পড়তে শুরু করে। 

বিখ্যাত ব্রিটিশ লেখক পি.জি. উডহাউস এর গল্পের চরিত্র বার্টি উস্টার। ওই ধনী, কিন্তু কিছুটা সাধাসিধা ব্যক্তির ব্যক্তিগত সহকারীর নাম ছিল জিভস। তিনি খুবই বুদ্ধিমান ও চটপটে ছিলেন। ওই চরিত্রের নামেই সার্চ ইঞ্জিনের নামকরণ দেওয়া হয়। 

গল্পের জিভসের কাছে যেমন সব প্রশ্নের জবাব পাওয়া যেত, উদ্যোক্তাদের আশা ছিল আস্ক জিভস ও সেরকম পারদর্শিতা অর্জন করবে।  

Popular

More like this
Related

শামীমের ছয় নম্বর পজিশন: নিয়ন্ত্রণ আর আগ্রাসনের দুই চাহিদা

বাংলাদেশ ক্রিকেটে শামীম হোসেনের মতো খেলোয়াড় বেশ বিরল। টি-টোয়েন্টিতে...

একজন তৌকীর আহমেদকে নিয়ে ১২ ঘণ্টার আয়োজন

দেশের খ্যাতিমান অভিনেতা, নির্মাতা, নাট্যনির্দেশক ও লেখক তৌকীর আহমেদকে...

যে কারণে ট্রাম্পকে অভিনন্দন জানালেন নেতানিয়াহু

আজ ইরানের বিরুদ্ধে ইসরায়েল-যুক্তরাষ্ট্রের হামলার ৩৭তম দিন। ইরানের অপ্রত্যাশিত...

প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন ও সালেহ শিবলী

প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র হিসেবে দায়িত্ব পেয়েছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদী...