বাংলাদেশি দর্শকের জন্য ‘চকলেট’

Date:

বাংলাদেশি দর্শকদের জন্য মুক্তি পেয়েছে স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘চকলেট’।

সত্য ঘটনা অবলম্বনে নির্মিত ২০ মিনিটের এই চলচ্চিত্রটি পরিচালনা করেছেন জসীম আহমেদ। এতে শিশু নির্যাতনের বাস্তব চিত্র তুলে ধরা হয়েছে। চলচ্চিত্রটি ইউটিউবে দেখা যাবে।

জসীম আহমেদ বলেন, ‘চকলেট’ চলচ্চিত্রে শিশু ও নারীদের ওপর চলমান নির্যাতনের বিষয়টি তুলে ধরা হয়েছে, যা সচরাচর পর্দায় উঠে আসে না। শিশু নির্যাতনের ভয়াবহ বাস্তবতা তুলে ধরা চলচ্চিত্রটি বাংলাদেশে সাম্প্রতিক বিভিন্ন ঘটনার প্রেক্ষাপটে একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন সামনে এনেছে—নিজের ঘরেও কি শিশুরা নিরাপদ?

চলচ্চিত্রটিতে অভিনয় করেছেন গোলাম ফরিদা ছন্দা, শতাব্দী ওয়াদুদ, আজিজুল হাকিম ও শিল্পী সরকার অপু।

এর আগে, চলচ্চিত্র ‘দাগ’ ও প্রামাণ্যচিত্র ‘অ্যা পেয়ার অব স্যান্ডেলস’ নির্মাণ করেছিলেন জসীম আহমেদ।

Popular

More like this
Related

শেষ হলো যুক্তরাষ্ট্র-ইরান প্রথমদিনের বৈঠক, হরমুজ প্রণালি নিয়ে ‘গুরুতর মতবিরোধ’

ইরান ও যুক্তরাষ্ট্রের প্রতিনিধিদের প্রথম দিনের বৈঠক শেষ হয়েছে।...

ক্ষমতার কেন্দ্রে এপিএস ইউনুছ আলী: সাক্ষাৎ নিয়ন্ত্রণ থেকে পদায়ন, তদবির বাণিজ্যের অভিযোগ

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী...

কুকুরকে কামড়ে নিলো কুমির: ঘটনা তদন্তে প্রশাসন, মরদেহের নমুনা পাঠানো হলো ঢাকায়

বাগেরহাটে ঐতিহাসিক খান জাহান আলি (রহ.) মাজারের দিঘিতে একটি...

যেভাবে ধ্বংস হলো সোনাদিয়া দ্বীপের ম্যানগ্রোভ বন

ভয়ংকর দৃশ্য! হাজার হাজার একরের ম্যানগ্রোভ বন কেটে ফেলা...