পাপারাজ্জিদের আচরণে ক্ষুব্ধ সালমান খান

Date:

বলিউড অভিনেতা সালমান খান মুম্বাইয়ের একটি হাসপাতালের বাইরে পাপারাজ্জিদের আচরণ নিয়ে তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন। ব্যক্তিগত গোপনীয়তা লঙ্ঘনের অভিযোগ তুলে তিনি সামাজিক মাধ্যমে একের পর এক পোস্ট দেন।

বলিউড হাঙ্গামার প্রতিবেদনে বলা হয়, মঙ্গলবার রাতে সালমান খান মুম্বাইয়ের একটি হাসপাতালে কাউকে দেখতে গিয়েছিলেন বলে জানা যায়।

এ সময় হাসপাতালের বাইরে জড়ো হওয়া ফটোগ্রাফাররা তার আসন্ন সিনেমা মাতৃভূমি নিয়ে বারবার চিৎকার করতে থাকেন। সামাজিকমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, এমন পরিস্থিতিতে সালমান খান বিরক্ত ও ক্ষুব্ধ ছিলেন।

ঘটনার পর ইনস্টাগ্রামে একাধিক পোস্টে সালমান লেখেন, আমি সবসময় প্রেসের লোকদের সম্মান করেছি। তাদের পাশে থেকেছি। কিন্তু হাসপাতালে আমার কষ্টকে উপভোগ করতে দেখলে বিষয়টি ভালো লাগার পর্যায়ের থাকে না।

আরেক পোস্টে তিনি ক্ষোভ প্রকাশ করে লেখেন, তারা আমার কষ্টকে টাকা আয়ের উপায় বানাতে চাই।

তিনি প্রশ্নে তোলেন, এমন সংবেদনশীল মুহূর্তে সীমা অতিক্রম করা উচিত নয়। নিজের পরিবারের কাউকে হাসপাতালে দেখতে গেলে সাংবাদিকরা এমন আচরণ করলে কেমন লাগে?

এক পোস্টে সালমান খান লেখেন, আমার বয়স এখন ষাট, কিন্তু লড়াই করতে ভুলিনি, এটা মনে রেখো।

এর একদিন আগেই সালমান খানের একটি শার্টলেস ছবি ও রহস্যময় ক্যাপশন নিয়ে সামাজিক মাধ্যমে নানা জল্পনা শুরু হয়। তিনি লিখেছিলেন, একাকী থাকা আর নিঃসঙ্গ হওয়া এক জিনিস নয়…।

পরে অবশ্য তিনি ব্যাখ্যা দেন যে, পোস্টটি তাকে নিয়ে ছিল না। তিনি লেখেন, ‘আমার এত বড় পরিবার, বন্ধুবান্ধব ও আপনারা থাকতে আমি কেন এক হব?

পেশাগত দিক থেকে সালমান খান সম্প্রতি পরিচালক অপূর্ব লাখিয়া পরিচালিত মাতৃভূমি সিনেমার শুটিং শেষ করেছেন। যদিও শোনা যাচ্ছে, সিনেমাটির মুক্তি কিছুটা পিছিয়ে যেতে পারে। পাশাপাশি তিনি নতুন সিনেমার কাজও শুরু করেছেন, যেখানে সহশিল্পী হিসেবে আছেন নয়নতারা।

Popular

More like this
Related

রাউটারের গতি বাড়ানোর ১০ সহজ উপায়

অনলাইন ক্লাস, অফিসের জরুরি মিটিং, ইউটিউব, নেটফ্লিক্স বা অনলাইন...

দুটি ভিন্ন বিশ্বকাপে অন্তত ৭ গোল— মেসিই প্রথম

চলমান ২০২৬ বিশ্বকাপে রেকর্ডের বন্যা বইয়ে দিয়ে চলেছেন লিওনেল...

বাংলাদেশের ৯৫ শতাংশ কৃষক অসম মাত্রায় সার ব্যবহার করেন: বিশ্বব্যাংক

বিশ্বব্যাংকের সাম্প্রতিক এক প্রতিবেদনে বলা হয়েছে, বাংলাদেশের প্রায় ৯৫...

বাংলাদেশি দর্শকের জন্য ‘চকলেট’

বাংলাদেশি দর্শকদের জন্য মুক্তি পেয়েছে স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘চকলেট’।সত্য ঘটনা...