ঘরে ঢুকে এসএসসি পরীক্ষার্থীকে কুপিয়ে হত্যা

Date:

ঢাকার ধামরাইয়ে ঘরে ঢুকে এক এসএসসি পরীক্ষার্থীকে কুপিয়ে হত্যা করা হয়েছে। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য এক যুবককে আটক করেছে পুলিশ।

ধামরাই পৌরসভার পশ্চিম লাকুড়িয়াপাড়া এলাকায় গতকাল বৃহস্পতিবার বিকেলে এ ঘটনা ঘটে।

ধামরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হুদা দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছেন।

নিহত নাহিদা আক্তার (১৬) ওই এলাকায় নানির সঙ্গে থাকত ও ধামরাই সেন্ট্রাল স্কুল থেকে এসএসসি পরীক্ষা দিচ্ছিল। তার মা লিজা আক্তার প্রবাসী ও বাবা নুর হোসেন বরিশালে থাকেন।

পুলিশ ও নিহতের পরিবারের সদস্যরা জানান, গতকাল বিকেলে নাহিদা নিজ ঘরে একা পড়ছিল। সেসময় তার নানি বাইরে ছিলেন। কিছুক্ষণ পর ফিরে এসে তিনি নাহিদাকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখেন। তার চিৎকারে আশপাশের লোকজন ছুটে এসে নাহিদাকে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ওসি নাজমুল হুদা বলেন, হত্যার ঘটনায় একজনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। তাকে নিয়ে অভিযান চালানো হচ্ছে।

Popular

More like this
Related

ওটিপি প্রতারণা থেকে বাঁচতে যে ভুলগুলো কখনো করবেন না

একটি ফোনকল। ওপাশ থেকে পরিচিত ভঙ্গিতে কেউ বলছে, ‘আমি...

যুক্তরাষ্ট্রের শুল্ক ছাড়ে দেশের ওষুধ শিল্পের লাভ ‘সীমিত’

যুক্তরাষ্ট্র সম্প্রতি নির্দিষ্ট লাইসেন্সপ্রাপ্ত ওষুধ ও কাঁচামালের ওপর ১০০...

দেশে ফিরে কেমন আছেন ইলিয়াস কাঞ্চন

১৫ মাসের চিকিৎসা শেষে দেশে ফিরেছেন ঢাকাই সিনেমার খ্যাতিমান...

শুধু ইয়ামাল নন, ফ্রান্সের ভাবনায় স্পেনের গোটা দল

বিশ্বকাপের মহাগুরুত্বপূর্ণ সেমিফাইনালে স্পেনের মুখোমুখি হওয়ার আগে ফরাসি ডিফেন্ডার...