উচ্চমূল্যে জ্বালানি আসছে, সমন্বয়ের কথা ভাবছে সরকার: অর্থমন্ত্রী

Date:

উচ্চমূল্যে জ্বালানি আমদানির কারণে সরকার সমন্বয়ের কথা ভাবছে এবং যেকোনো সময় এ বিষয়ে সিদ্ধান্ত আসতে পারে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী।

আজ শুক্রবার সন্ধ্যায় চট্টগ্রামের আনোয়ারায় কোরিয়ান ইপিজেডে একটি অনুষ্ঠান শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা জানান।

মন্ত্রী বলেন, ‘মধ্যপ্রাচ্যে যুদ্ধের কারণে যে সংকট, সেটা বাংলাদেশের একার নয়, এটা সারা বিশ্বের সংকট। ওই অঞ্চল থেকে যেহেতু বাংলাদেশের অধিকাংশ তেল-গ্যাস থেকে আসে, তাই সেখানে যুদ্ধের অর্থ হলো আমাদের সাপ্লাই চেইন অনেকটা বন্ধ হয়ে যাওয়া।’

‘এটাকে মোকাবিলা করার জন্য এখন আমরা বিশ্বের বিভিন্ন অঞ্চল থেকে তেল-গ্যাস আমদানির প্রক্রিয়া চালাচ্ছি। ইতোমধ্যে বিভিন্ন দেশ থেকে তেল-গ্যাস কেনা হচ্ছে প্রতিনিয়ত,’ বলেন তিনি।

অর্থমন্ত্রী বলেন, ‘আমাদের প্রথমে জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে হবে। যদিও অনেক বেশি দামে কিনতে হচ্ছে এবং এটা সরকারি তহবিলের ওপর বিশাল চাপ সৃষ্টি করছে। কিন্তু আমাদের কোনো বিকল্প নেই। কারণ জ্বালানি নিরাপত্তা কম্প্রোমাইজ করার অর্থ হলো কারখানা, কৃষি, মানুষের দৈনন্দিন জীবন সবকিছু বন্ধ হয়ে যাওয়া।’

তিনি আরও বলেন, ‘কিন্তু সমস্যা হলো উচ্চমূল্যে তেল-গ্যাস কিনে আমরা কতদিন চলতে পারব…প্রতিনিয়ত যে হারে উচ্চমূল্যে তেল-গ্যাস কিনতে হচ্ছে হারে কিনতে হচ্ছে—এটা আমাদের সার্বিক বাজেটে প্রভাব ফেলছে। সেক্ষেত্রে আমরা অনেকগুলো সাশ্রয়ের প্রোগ্রাম দিয়েছি।’

আমীর খসরু বলেন, ‘সাশ্রয় ছাড়া আমরা এগোতে পারব না। জ্বালানির মূল্য নিয়ে আলোচনা হয়েছে। আমরা সিদ্ধান্ত নিতে যাচ্ছি। কারণ সরকারি তহবিল যদি এভাবে উচ্চমূল্যে ক্রয়ের মাধ্যমে খালি হয়ে যায়, তাহলে সমাধানগুলো দিতে পারব না। তাই আমরা (মূল্যবৃদ্ধি) বিবেচনায় রাখছি, হয়তো কোনো একটা সিদ্ধান্ত আসবে।’

Popular

More like this
Related

লালমনিরহাটে চাচাদের লাঠির আঘাতে ভাতিজা নিহত

লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলায় জমি-সংক্রান্ত বিরোধের জেরে চাচাদের লাঠির আঘাতে...

প্যাম বন্ডিকে অ্যাটর্নি জেনারেলের পদ থেকে সরিয়ে দিলেন ট্রাম্প

প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প অ্যাটর্নি জেনারেলের পদ থেকে প্যাম বন্ডিকে...

ব্যাংক রেজল্যুশন আইন: সংস্কারের আড়ালে ‘লুটপাটকারীদের’ কিস্তিতে পুনর্বাসনের সুযোগ?

সংসদে সম্প্রতি পাস হওয়া ‘ব্যাংক রেজল্যুশন আইন ২০২৬’ একীভূত...

বাংলাদেশের ওয়ানডে দলে প্রথমবার জুয়াইরিয়া

শ্রীলঙ্কার বিপক্ষে আসন্ন ওয়ানডে সিরিজের জন্য রোববার নারী দল...