রংপুরে যুবককে কুপিয়ে হত্যা

Date:

রংপুরে এক যুবককে কুপিয়ে হত্যা করা হয়েছে।

বৃহস্পতিবার বিকেলে নগরীর মাছুয়াপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

রংপুর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজাদ রহমান দ্য ডেইল স্টারকে এ তথ্য নিশ্চিত করেছেন।

নিহত রাকিব হাসান (২০) ওই এলাকার আব্দুস সামাদের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মাদক চোরাকারবারকে কেন্দ্র করে দীর্ঘদিনের বিরোধের জেরে নগরীর তাঁতীপাড়া এলাকার বাসিন্দা মমিন মিয়া (৪২) ও তার সহযোগীরা রাকিবের ওপর ধারালো অস্ত্র নিয়ে হামলা চালায়। এতে গুরুতর জখম হয়ে অতিরিক্ত রক্তক্ষরণে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

নিহতের বাবা আব্দুস সামাদ ডেইলি স্টারকে বলেন, ‘রাকিবকে মারধরের ঘটনায় গত বছরের ১৪ নভেম্বর মমিনকে প্রধান আসামি করে কোতোয়ালি থানায় ছয়জনের বিরুদ্ধে একটি মামলা করি। এরপর থেকেই তারা আমার ছেলের ওপর ক্ষুব্ধ ছিল।’

তিনি বলেন, ‘মাদক চোরাকারবারি ছেড়ে দেওয়ায় পরিকল্পিতভাবে রাকিবকে হত্যা করা হয়েছে।’

ওসি আজাদ রহমান বলেন, ময়নাতদন্তের জন্য মরদেহ রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

তিনি আরও বলেন, প্রাথমিকভাবে পূর্বের বিরোধের বিষয়টি সামনে এলেও হত্যার সুনির্দিষ্ট কারণ জানতে পুলিশ কাজ করছে। এ ঘটনায় হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলছে। জড়িতদের দ্রুত আইনের আওতায় আনা হবে।

Popular

More like this
Related

পাকিস্তানে যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধবিরতি আলোচনার নেপথ্যে চীন?

মধ্যপ্রাচ্যের চলমান যুদ্ধ থামাতে পাকিস্তানের মধ্যস্থতায় শুরু হতে যাওয়া...

ডিগ্রি আছে, চাকরি নেই: বাংলাদেশে কেন বাড়ছে শিক্ষিত বেকার

বাংলাদেশে স্নাতক পাস করা বেকারের সংখ্যা প্রায় ৮ লাখ...

ব্রাজিলের বিপক্ষে নজর কাড়া কে এই মরোক্কান তরুণ বুয়াদ্দি

মরক্কোর হয়ে একমাত্র গোল করেছেন ইসমাইল সাইবারি। নিজের সহজাত...

কৌতূহল জাগানো বাজেট ব্রিফকেসের আদ্যোপান্ত

বাজেট ঘোষণার দিন এলেই চিরচেনা কিছু দৃশ্য চোখে পড়ে।...