‘রকস্টার’ সিনেমার প্রথম গান ‘পিরিতি’ নিয়ে মিশ্র সাড়া দর্শকদের

Date:

ঈদে মুক্তির অপেক্ষায় থাকা শাকিব খানের নতুন সিনেমা ‘রকস্টার’ এর প্রথম গান ‘পিরিতি’ প্রকাশিত হয়েছে। গানটি প্রকাশের পর থেকেই সামাজিক যোগাযোগমাধ্যম ও ইউটিউবে দর্শকদের নানা প্রতিক্রিয়া দেখা যাচ্ছে।

ইউটিউবে মন্তব্যের ঘরে আশরাফ নামের এক দর্শক লিখেছেন, ‘গানের মধ্যে শাকিব খান দুর্দান্ত, তার লুক একদম মনে এসে লেগেছে।’ 

তবে কেউ কেউ গানের ভিডিওতে দেখানো শাকিবের জেলজীবনের সঙ্গে বলিউডের কিছু সিনেমার মিল খুঁজছেন। মতিন নামের এক দর্শক লিখেছেন, ‘রণবীর কাপুরের রকস্টার এবং সালমান খানের তেরে নাম সিনেমাতেও এমন জেলের দৃশ্য ছিল।’

‘পিরিতি’ গানের বড় চমক এর চিত্রায়ণ। পুরো গানটি ধারণ করা হয়েছে কারাগারের ভেতরে। ভিডিওতে শাকিব খানকে অত্যন্ত বিধ্বস্ত ও আবেগাপ্লুত অবস্থায় দেখা গেছে। তবে তিনি কেন জেলে গেছেন, সে বিষয়ে এখনো কোনো কিছু খোলাসা করা হয়নি, যা দর্শকদের মধ্যে বাড়তি আগ্রহ তৈরি করেছে।

গানটির গায়কী নিয়েও মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। পান্থ কানাইয়ের গাওয়া এই গানটি নিয়ে রাজীব নামের একজন মন্তব্য করেছেন, ‘পান্থ কানাই ভালো গেয়েছেন, তবে কয়েকটি জায়গায় আরও আবেগ দেওয়া উচিত ছিল।’ অনেকেই আবার এই গানটি পান্থ কানাইয়ের কণ্ঠে খুব একটা পছন্দ করেননি।

‘পিরিতি’ গানটির কথা লিখেছেন হাসান রোবায়েত, সুর করেছেন আহমেদ হাসান সানি এবং সংগীত পরিচালনা করেছেন জাহিদ নিরব। গানটিতে কণ্ঠ দেওয়ার পাশাপাশি পর্দায় শাকিব খানের সঙ্গে পান্থ কানাইকেও দেখা গেছে।

Popular

More like this
Related

যুক্তরাষ্ট্রে প্রজনন হার এখন সর্বনিম্ন পর্যায়ে

যুক্তরাষ্ট্রে প্রজনন হার এখন ইতিহাসের সর্বনিম্ন পর্যায়ে। ২০০৭ সাল...

বিএনপির অর্জন ১৬ বছরে ধূলিসাৎ করেছে আওয়ামী লীগ: সংসদে অর্থমন্ত্রী

ফ্যাসিবাদী আওয়ামী লীগ সরকার বিগত ১৬ বছরে অর্থনীতিতে সীমাহীন...

বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে সেরাটাই খেলতে চায় টাইগ্রেসরা

আগামীকাল রোববার বার্মিংহ্যামের এজবাস্টনে 'এ' গ্রুপের প্রথম ম্যাচে অভিষিক্ত...

বিএসইসির নতুন চেয়ারম্যান মাসুদ খান

খন্দকার রাশেদ মাকসুদের পদত্যাগের কয়েক ঘণ্টার মধ্যে চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট...