বিসিবিকে ‘বাপের দোয়া ক্রিকেট বোর্ড’ আখ্যা হাসনাতের, স্বরাষ্ট্রমন্ত্রীর যে উত্তর

Date:

বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে (বিসিবি) ‘বাপের দোয়া ক্রিকেট বোর্ড’ আখ্যা দিয়েছেন কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ। 

আজ বুধবার জাতীয় সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী জুলাই গণঅভ্যুত্থান (সুরক্ষা ও দায় নির্ধারণ) বিল, ২০২৬ তোলার অনুমতি চাইলে কার্যপ্রণালী বিধির ৭৫ ধারা অনুযায়ী অনুমতি প্রস্তাবের বিরোধিতা করার সময় এ মন্তব্য করেন হাসনাত। 

হাসনাত আবদুল্লাহ বলেন, ‘সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোকে যেভাবে নগ্নভাবে দলীয়করণ করা হচ্ছে, ইতোমধ্যে বাংলাদেশ ব্যাংককে যেভাবে দখল করা হয়েছে, যেভাবে বিসিবিকে বাপের দোয়া ক্রিকেট বোর্ডে পরিণত করা হয়েছে…। এই অবস্থায় মানবাধিকার কমিশনকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনে রাখা হলে নিরপেক্ষ কোনো অনুসন্ধান পাওয়া নিয়ে আমরা সন্দিহান।’ 

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ উত্তরে বলেন, ‘আমরা এখানে কোনো বাপের দোয়া, মায়ের দোয়া করিনি। এতদিন পর্যন্ত শুনতাম মায়ের দোয়া পরিবহন আছে, আজকে মাননীয় সদস্যের কল্যাণে শুনলাম বাপের দোয়া কমিটিও আছে।’

ব্যাখ্যায় স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, ‘অন্তর্বর্তী সরকারের সময় তৎকালীন ক্রীড়া উপদেষ্টা ক্ষমতা প্রয়োগ করে সারা বাংলাদেশের জেলা কমিটিগুলোকে প্রভাবিত করেছিল। বাংলাদেশের নিবন্ধিত ক্লাবগুলোর কাউন্সিলরদের প্রভাবিত ও সরকারি ক্ষমতা প্রয়োগ করে এবং হাইকোর্টে করা রিটটি ঝুলিয়ে রেখে একতরফাভাবে বিসিবির বোর্ড গঠন করা হয়।’ 

‘তার পরিপ্রেক্ষিতে বর্তমান গণতান্ত্রিক সরকার মাননীয় ক্রীড়ামন্ত্রীর নেতৃত্বে অনিয়ম তদন্তে একটি কমিটি করে দেন। সেই কমিটি অনিয়ম খুঁজে পাওয়ার পর বোর্ড ভেঙে দেওয়া হয়েছে। এরপর দেশের কৃতী ক্রিকেটার তামিম ইকবালকে প্রধান করে একটি অ্যাডহক কমিটি করা হয়েছে। তিন মাসের মধ্যে এই অ্যাডহক কমিটি বিসিবি নির্বাচন আয়োজন করবে,’ যোগ করেন সালাহউদ্দিন আহমদ।

Popular

More like this
Related

যুদ্ধবিরতির পর হরমুজ প্রণালিতে জাহাজ চলাচল শুরু

যুদ্ধবিরতি চুক্তির অংশ হিসেবে ইরান হরমুজ প্রণালি পুনরায় খুলতে...

১২০তম জন্মবার্ষিকী: সম্পাদক আবদুল কাদির কেন প্রাসঙ্গিক?

বাংলা সাহিত্য ও সংস্কৃতির ইতিহাসে আবদুল কাদির এক অনন্য...

বেসরকারি খাতের জন্য কেন্দ্রীয় ব্যাংকের ৬০ হাজার কোটি টাকার প্রণোদনা

সংকটে থাকা বেসরকারি খাতকে সহায়তা দিতে, বিনিয়োগ বাড়াতে ও...

ইঞ্জিনিয়ারিং ভোটের ছক! যশোরে নির্বাচন কমিটির সদস্যের বিরুদ্ধেই প্রতারণার গুরুতর প্রমাণ

যশোরের বকচরে অবস্থিত ‘পুরাতন লোহা ও মোটর ব্যবসায়ী মালিক...