দ্বিতীয় এফ-৩৫ যুদ্ধবিমান ভূপাতিত করার দাবি ইরানের

Date:

যুক্তরাষ্ট্রের আরও একটি এফ–৩৫ যুদ্ধবিমান ভূপাতিত করার দাবি করেছে ইরানের ইসলামিক রেভ্যুলেশন গার্ডস কোর (আইআরজিসি)।

তাদের ভাষ্য অনুযায়ী, যুদ্ধবিমানটি ইরানের মধ্যাঞ্চলের আকাশে উড়ছিল।

আল জাজিরার প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

আইআরজিসি-সংশ্লিষ্ট ফার্স নিউজ এজেন্সির টেলিগ্রাম পোস্টে বলা হয়, বিমানটি ‘সম্পূর্ণ ধ্বংস হয়ে বিধ্বস্ত হয়েছে’ এবং এখন পর্যন্ত পাইলটের বিষয়ে কোনো তথ্য পাওয়া যায়নি।

ইরানের মেহের নিউজ এজেন্সি জানিয়েছে, দুর্ঘটনার সময় ‘তীব্র বিস্ফোরণ’ ঘটায় পাইলটের ইজেক্ট করে বেঁচে যাওয়ার সম্ভাবনা খুবই কম।

এদিকে, মার্কিন সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) তাৎক্ষণিকভাবে এ বিষয়ে কোনো প্রতিক্রিয়া জানায়নি।

এর আগে, গত ১১ মার্চ আইআরজিসি সফলভাবে মধ্য ইরানের আকাশসীমায় প্রথমবারের মতো একটি এফ-৩৫ স্টিলথ ফাইটার জেটে আঘাত করেছিল।

মার্কিন সংবাদমাধ্যম পরে নিশ্চিত করেছিল, একটি এফ-৩৫ যুদ্ধবিমান পশ্চিম এশিয়ার একটি মার্কিন ঘাঁটিতে জরুরি অবতরণ করেছে। ইরানি হামলার কারণে সেটি ক্ষতিগ্রস্ত হয়েছিল বলেও ধারণা করা হয়।

Popular

More like this
Related

চাইনিজ তাইপেকে হারিয়ে বাছাইপর্বে পঞ্চম বাংলাদেশ

লড়াইটা পঞ্চম স্থান নির্ধারণীর হলেও মাঠে উত্তেজনার কোনো কমতি...

প্রথমবার ওয়েব ফিল্মে জুটি বাঁধলেন প্রীতম-জেফার

প্রীতম হাসান ও জেফার রহমান দুজনই জনপ্রিয় কণ্ঠশিল্পী। গানের...

আরও একবার হাতছাড়া হচ্ছে সংস্কারের সুযোগ

বাংলাদেশের রাজনৈতিক যাত্রা বারবার আশা ও হতাশার দোলাচলে আবর্তিত...

উচ্চশিক্ষায় নেতৃত্ব নির্বাচন, নাকি আমলাতান্ত্রিক কর্তৃত্ব

বাংলাদেশের পাবলিক বিশ্ববিদ্যালয়গুলো দীর্ঘদিন ধরেই প্রশাসনিক প্রভাব, একাডেমিক সংকট...