প্রথমবার ওয়েব ফিল্মে জুটি বাঁধলেন প্রীতম-জেফার

Date:

প্রীতম হাসান ও জেফার রহমান দুজনই জনপ্রিয় কণ্ঠশিল্পী। গানের পাশাপাশি তারা মাঝেমধ্যে অভিনয়ও করেন। এবার প্রথমবার পর্দায় জুটি হয়ে অভিনয় করেছেন ‘তুমি আমি শুধু’ ওয়েব ফিল্মে। 

এটি নির্মাণ করেছেন শিহাব শাহীন। বাংলা নববর্ষ উপলক্ষে ১৪ এপ্রিল ওটিটি প্ল্যাটফর্ম বিঞ্জে মুক্তি পাবে এই ওয়েব ফিল্মটি। 

‘তুমি আমি শুধু’  ওয়েব ফিল্মের শুটিং শেষ হয়েছে প্রায় বছরখানেক আগে। 

অবশেষে টিজার প্রকাশ করে মুক্তির তারিখ ঘোষণা করা হয়েছে। 

 

প্রীতম ও জেফার এবারই প্রথমবার কোনো ওয়েব ফিল্মে একসঙ্গে অভিনয় করছেন। তবে এর আগে শিহাব শাহীনের পরিচালনায় দুজনেরই অভিনয়ের অভিজ্ঞতা আছে। 

প্রীতম অভিনয় করেছেন এই নির্মাতার ওয়েব ফিল্ম ‘কাছের মানুষ দূরে থুইয়া’ এবং ‘ক্যাকটাস’ ওয়েব সিরিজে। জেফারকে দেখা গেছে ‘মাইশেলফ অ্যালেন স্বপন ২’ সিরিজে।

 

দুইজন কণ্ঠশিল্পীকে নিয়ে কাজ করা প্রসঙ্গে নির্মাতা শিহাব শাহীন বলেন, ‘প্রীতম ও জেফার অভিনয়ে নিজেদের প্রমাণ করেছেন। প্রীতম যেমন গানের পাশাপাশি ভালো অভিনয় করেন, তেমনি জেফারও তার কাজের বিষয়ে খুব সিনসিয়ার। এই জুটিকে নিয়ে আমি আশাবাদী। আশা করি দর্শকের ভালো লাগবে।’ 

‘তুমি আমি শুধু’ ওয়েব ফিল্মে আরও অভিনয় করেছেন মানস বন্দ্যোপাধ্যায়, সমু চৌধুরী, মুনমুন আহমেদ, আব্দুল্লাহ আল সেন্টু প্রমুখ। পরিচালনার পাশাপাশি গল্প ও চিত্রনাট্য রচনা করেছেন শিহাব শাহীন।

 

Popular

More like this
Related

আরও একবার হাতছাড়া হচ্ছে সংস্কারের সুযোগ

বাংলাদেশের রাজনৈতিক যাত্রা বারবার আশা ও হতাশার দোলাচলে আবর্তিত...

দ্বিতীয় এফ-৩৫ যুদ্ধবিমান ভূপাতিত করার দাবি ইরানের

যুক্তরাষ্ট্রের আরও একটি এফ–৩৫ যুদ্ধবিমান ভূপাতিত করার দাবি করেছে...

উচ্চশিক্ষায় নেতৃত্ব নির্বাচন, নাকি আমলাতান্ত্রিক কর্তৃত্ব

বাংলাদেশের পাবলিক বিশ্ববিদ্যালয়গুলো দীর্ঘদিন ধরেই প্রশাসনিক প্রভাব, একাডেমিক সংকট...

মধ্যপ্রাচ্য যুদ্ধের প্রভাবে বাংলাদেশে দারিদ্র্যসীমার নিচে থেকে যাবে আরও ১২ লাখ মানুষ: বিশ্বব্যাংক

ইরান ও যুক্তরাষ্ট্র-ইসরায়েলের যুদ্ধের প্রভাবে বাংলাদেশের ১২ লাখ মানুষ...