‘গুলশানের চামেলী’ সিনেমায় বাঁধন

Date:

‘বনলতা এক্সপ্রেস’ সিনেমার ব্যবসায়িক সাফল্যের পর নতুন ছবিতে চুক্তিবদ্ধ হলেন অভিনেত্রী আজমেরী হক বাঁধন। ‘গুলশানের চামেলী’ নামের এই বাণিজ্যিক ঘরানার সিনেমাটি পরিচালনা করছেন মোহাম্মদ ইকবাল। এতে বাঁধনকে দেখা যাবে একজন মানবাধিকারকর্মীর চরিত্রে।

আবদুল্লাহ জহির বাবুর কাহিনিতে সিনেমাটি প্রযোজনা করছেন জাহাঙ্গীর সিকদার। নতুন এই কাজ নিয়ে আশাবাদী বাঁধন। তিনি বলেন, ‘আমার চরিত্রটি চমৎকার। সিনেমাটি মূলত মেয়েদের গল্প নিয়ে। আমিও নারীপ্রধান গল্প পছন্দ করি, এ ধরনের কাজে আগ্রহ বেশি। সব মিলিয়ে মনে হচ্ছে ভালো কিছু হবে।’

এই সিনেমায় বাঁধন ছাড়াও অভিনয় করবেন একঝাঁক জ্যেষ্ঠ তারকা। তাদের মধ্যে আছেন রোজিনা, মিশা সওদাগর, ওমর সানী ও আমিন খান। আর নামভূমিকায় অভিনয় করবেন ভারতের একজন অভিনেত্রী।

বাঁধন বলেন, ‘এই সিনেমায় অনেক গুণী ও সিনিয়র শিল্পী আছেন। এর আগে আমি সৃজিত মুখার্জি বা তানিম নূরের মতো পরিচালকদের সঙ্গে কাজ করেছি। এবার একদম ভিন্ন এক অভিজ্ঞতা হবে।’

তিনি আরও বলেন, ‘এখন পর্যন্ত পরিচালক ও প্রযোজকের পক্ষ থেকে আমাকে যথেষ্ট সম্মান দেওয়া হয়েছে, যা আমার খুব ভালো লেগেছে।’

Popular

More like this
Related

স্ট্যান্ডার্ড চার্টার্ডের রিটেইল ব্যবসা অধিগ্রহণে আগ্রহী আরও দুই ব্যাংক

স্ট্যান্ডার্ড চার্টার্ড বাংলাদেশের (এসসিবি) রিটেইল ব্যাংকিং কার্যক্রম অধিগ্রহণের বিষয়ে...

হালান্ডকে পাস না দেওয়ায় সামাজিক যোগাযোগ মাধ্যমে সরলথকে হেনস্তা

বিশ্বকাপ কোয়ার্টার ফাইনালে ইংল্যান্ডের কাছে নাটকীয় হারের ক্ষত এখনো...

যুক্তরাষ্ট্রে নিখোঁজ ২ পিএইচডি শিক্ষার্থীর একজনের দেহের অবশিষ্টাংশ উদ্ধার, গ্রেপ্তার ১

যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডায় অধ্যয়নরত নিখোঁজ দুই বাংলাদেশি...

যুক্তরাষ্ট্রের ফেলোশিপে নির্বাচিত ফিয়েরোর প্রতিষ্ঠাতা সৈয়দ ইয়াসির আলম

যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের পৃষ্ঠপোষকতায় পরিচালিত সাউথ অ্যান্ড সেন্ট্রাল এশিয়া...