শিক্ষার্থীর তৈরি গো-কার্ট চালালেন প্রধানমন্ত্রী

Date:

এক কলেজশিক্ষার্থীর তৈরি করা ছোট রেসিং গাড়ি ‘গো-কার্ট’ চালিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ শনিবার দুপুরে রাজধানীর তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয় প্রাঙ্গণে এই ব্যতিক্রমী দৃশ্য দেখা যায়।

রিজওয়ান রশিদ নামের ওই শিক্ষার্থী সম্পূর্ণ নিজস্ব নকশায় ও নিজের হাতে গো-কার্টটি তৈরি করেছেন। আর তাকে উৎসাহ দিতেই প্রধানমন্ত্রী এতে চড়েন।

আজ দুপুরে প্রধানমন্ত্রী তার কার্যালয়ের প্রাঙ্গণে ওই শিক্ষার্থীর তৈরি গাড়িটি খুঁটিয়ে দেখেন। গাড়ির কাঠামো, ইঞ্জিনের ধরন ও নকশা দেখেন তিনি। এ সময় তার সঙ্গে কার্যালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা ও নিরাপত্তাকর্মীরা উপস্থিত ছিলেন।

একপর্যায়ে তরুণ এই উদ্ভাবককে উৎসাহ দিতে প্রধানমন্ত্রী নিজেই গো-কার্টের স্টিয়ারিং হাতে নেন। ছোট গাড়িটি চালিয়ে কিছু দূর এগিয়ে যান তিনি।

প্রত্যক্ষদর্শীরা জানান, প্রধানমন্ত্রী রিজওয়ান রশিদের সঙ্গে কথা বলেন এবং তার সৃজনশীলতার প্রশংসা করেন। তরুণদের মধ্যে কারিগরি জ্ঞান ও ব্যবহারিক শিক্ষার প্রসারে এ ধরনের উদ্যোগকে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মন্তব্য করেন প্রধানমন্ত্রী।

ওই গো-কার্টটি বেশ হালকা ওজনের। স্থানীয়ভাবে সংগৃহ করা ধাতব ফ্রেম ও ছোট ইঞ্জিন দিয়ে এটি তৈরি করা হয়েছে।

Popular

More like this
Related

দেশের ৬ শতাংশ ভুট্টা এসেছে যুক্তরাষ্ট্র থেকে

বাংলাদেশে ২০২৫-২৬ বিপণন বর্ষে মোট ভুট্টা আমদানির ৬ শতাংশ...

‘আমি কি সভ্যতার গোধূলিবেলার কবি?’: চীনে ওডিসি নিয়ে যা বললেন নোলান

বক্স অফিসে ‘স্পাইডার-ম্যান: ব্র্যান্ড নিউ ডে’র কাছে ‘দ্য ওডিসি’...

বেতন কমিয়ে রোমার সঙ্গেই নতুন অধ্যায় দিবালার

সব জল্পনার অবসান ঘটিয়ে রোমার সঙ্গেই নতুন চুক্তি করেছেন...

‘এ ঘটনা আমাদের সবাইকে নাড়িয়ে দিয়েছে’

যুক্তরাষ্ট্রে নিখোঁজ বাংলাদেশি দুই পিএইচডি শিক্ষার্থীর একজন জামিল আহমেদ...