ইসরায়েলি হামলায় লেবাননে নিহত ৪০, আহত ২৪৬

Date:

লেবাননে গত দুদিনের ইসরায়েলি হামলায় ৪০ জন নিহত ও ২৪৬ জন আহত হয়েছেন।

আজ মঙ্গলবার দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাতে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

গতকাল পর্যন্ত লেবাননে ৩০ হাজারের বেশি মানুষ বাস্তুচ্যুত হয়েছে বলে জানায় জাতিসংঘ। 

ইরানে হামলার পর লেবাননের হিজবুল্লাহর বিপক্ষে যুগপৎ যুদ্ধ ঘোষণা করে ইসরায়েল। লেবাননের দক্ষিণাঞ্চলে সীমান্ত অঞ্চলে বাফার জোন তৈরি করছে ইসরায়েলি সামরিক বাহিনী (আইডিএফ)।

দেশটির টেলিভিশনে দেওয়া বিবৃতিতে সামরিক মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল এফি ডেফরিন বলেন, ‘নর্দার্ন কমান্ড এগিয়ে গিয়ে গুরুত্বপূর্ণ ভূখণ্ডের নিয়ন্ত্রণ নিয়েছে। প্রতিশ্রুতি অনুযায়ী নাগরিকদের জন্য যেকোনো হুমকি মোকাবিলায় একটি বাফার তৈরি করছি আমরা।’

হিজবুল্লাহর চৌকস বাহিনী রাদওয়ান ফোর্সসহ অন্তত ১৬০টি লক্ষ্যে সফল হামলা চালিয়েছে বলেও দাবি করেছে ইসরায়েল। আইডিএফের বরাতে এএফপি জানায়, এসব হামলায় হিজবুল্লাহর গোয়েন্দা প্রধান হুসেইন মুয়াকালেদ নিহত হয়েছেন। 

এদিকে, আজ দক্ষিণ লেবাননের নাবাতিয়েহ শহরে ইসরায়েলি ড্রোন ভূপাতিতের দাবি করেছে সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ। ২০২৪ সালে দুই পক্ষের সংঘাতেও হিজবুল্লাহ বেশকিছু ড্রোন ভূপাতিত করেছিল বলে জানায় রয়টার্স। 

ইরানে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের সম্মিলিত হামলায় এ পর্যন্ত ৭৮৭ জন মারা গেছেন। ইরানি রেড ক্রিসেন্টের বরাতে এ তথ্য জানিয়েছে এএফপি।

Popular

More like this
Related

সবুজবাগের সেই ধর্ষক নাজমুস সাকিবের বিরুদ্ধে ব্ল্যাকমেইলের অভিযোগ

রাজধানীর সবুজবাগে সংঘটিত একটি নৃশংস ধর্ষণ মামলার অভিযুক্ত নাজমুস...

আসিফ মাহমুদের ব্যাংক হিসাবের তথ্য চেয়েছে ফিন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র ও অন্তর্বর্তী সরকারের সাবেক...

ক্ষেপণাস্ত্র বনাম প্রতিরক্ষা ব্যবস্থা, কত দিন চলবে প্রতিযোগিতা

মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ এখন মূলত দুটি দৃশ্যের লড়াইয়ে পরিণত...

সাইফ-নাইমের ব্যাটে চড়ে বিসিএল ওয়ানডের শিরোপা জিতল সেন্ট্রাল জোন

মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে মঙ্গলবার বাংলাদেশ ক্রিকেট লিগের...