ইতিহাস গড়া জয় ফিলিস্তিনিদের উৎসর্গ করলেন মিশর কোচ

Date:

নিজেদের ফুটবল ইতিহাসে প্রথমবারের মতো বিশ্বকাপের নকআউট পর্বে কোনো ম্যাচ জিতেছে মিশর। অস্ট্রেলিয়াকে হারিয়ে পৌঁছে গেছে শেষ ষোলোতে। ম্যাচ শেষে ইতিহাস গড়া এই জয় ফিলিস্তিনিদের উৎসর্গ করেছেন মিশর কোচ হোসাম হাসান। 

জয়ের পর মিশর ও ফিলিস্তিনের পতাকা হাতে মাঠ প্রদক্ষিণ করেছেন হোসাম। ম্যাচ শেষে সাংবাদিকদের সাথে কথা বলার সময় হোসাম বলেছেন, ‘সৃষ্টিকর্তা তাদের (ফিলিস্তিনি) বিজয়ী করুন, শহীদদের ক্ষমা করুন। আমি সকল ফিলিস্তিনবাসীর উদ্দেশ্যে বলতে চাই, এই জয় আমি মিশর ও ফিলিস্তিনের জনগণকে উৎসর্গ করছি। এই জয় সকল সম্মানিত ও দয়ালু মানুষদের প্রতি উৎসর্গ করছি’। 

মিশরের এই ইতিহাস গড়া রাতে বাকি আরব দেশগুলোর মতো ফিলিস্তিনবাসীও আনন্দে মেতেছে। গাজার অধিবাসী তামের নাহেদ এক্সে লিখেছেন, ‘প্রথমবারের মতো আমি এত আগ্রহ নিয়ে বিশ্বকাপ অনুসরণ করছি। মিশরকে জিততে দেখে আমি ভীষণ আনন্দিত, তবে সবচেয়ে সুন্দর দৃশ্য আমি দেখেছি গাজায়। হাজার হাজার মানুষ তাদের ভেঙে পড়া বাসস্থান কিংবা তাঁবু থেকে বেরিয়ে এসেছে ম্যাচ উপভোগ করার জন্য। সবার মুখে হাসি, চারপাশে আনন্দের বাতাবরণ। মনে হচ্ছিলো তাদের চারপাশে যা কিছু হচ্ছে সবকিছু এক মুহূর্তের জন্য ভুলে গিয়ে জীবনটাকে উপভোগ করতে চাইছিলো তারা’। 

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া বিভিন্ন ফুটেজে দেখা গেছে, গাজাবাসীরা ধ্বংসপ্রাপ্ত ভবন কিংবা অস্থায়ী তাঁবুর পাশেই টানানো বড় পর্দায় একসাথে মিশরের খেলা দেখছেন। কেউ কেউ মিশরের পতাকা উঁচিয়ে ধরছেন, শিশুদের অনেকের গালেও মিশরের পতাকা আঁকা ছিল। টাইব্রেকারের মিশরের জয়ের পর পতাকা হাতে উল্লাস করতেও দেখা গেছে অনেককে। 

শেষ ষোলোতে মোহামেদ সালাহর দল মুখোমুখি হবে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনার। 

 

Popular

More like this
Related

নতুন জেমস বন্ডের খোঁজ শুরু, ০০৭ চরিত্রটি কেমন হবে

'নামটা বন্ড, জেমস বন্ড'—দীর্ঘ ৬ দশক ধরে বিশ্ব চলচ্চিত্রের...

‘সমালোচক’ পোপ লিওর সঙ্গে ট্রাম্পের দ্বন্দ্ব কী নিয়ে?

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং ক্যাথলিক চার্চের প্রধান পোপ...

‘সদ্যবিদায়ী’ মানবাধিকার কমিশনারদের খোলা চিঠি, আইনমন্ত্রী বললেন ‘ভুল ব্যাখ্যা’

জাতীয় মানবাধিকার কমিশন নিয়ে অন্তর্বর্তী সরকারের জারি করা অধ্যাদেশ...

বন্যা নয়, ব্যর্থতার পুনরাবৃত্তি: চট্টগ্রামকে আর কত বছর ডুবতে হবে?

বর্ষা এলেই চট্টগ্রামের মানুষের মনে আতঙ্ক ফিরে আসে। আকাশে...