রইদ সিনেমার যে গানে নায়িকা তুষির কণ্ঠ

Date:

অভিনেত্রী নাজিফা তুষি প্রথম আলোচিত হয়েছিলেন মেজবাউর রহমান সুমন পরিচালিত ‘হাওয়া’ সিনেমায় অভিনয় করে। গত ঈদুল ফিতরে রায়হান রাফী নির্মিত ‘প্রেসার কুকার’ সিনেমাতেও তার অভিনয় প্রশংসিত হয়েছে। এবার ঈদুল আজহায় মেজবাউর রহমান সুমন পরিচালিত ‘রইদ’ সিনেমায়ও তার অভিনয় প্রশংসিত হচ্ছে।

সিনেমাটিতে অভিনয়ের পাশাপাশি নাজিফা তুষির কণ্ঠে ‘পাগলীর প্রেম জ্বালা’ শিরোনামে গান প্রকাশিত হয়েছে। গানটির কথা ও সুর করেছেন বশর কোম্পানী। এই গানের সংগীতায়োজন করেছেন সোহাগ চক্রবর্তী।

গানটি নিয়ে নাজিফা তুষির ভাষ্য, ‘অভিনয়ই আমার মূল পরিচয়। কিন্তু, গান সবসময়ই আমার ব্যক্তিগত ভালোবাসার জায়গা। তবে প্রথমবার সিনেমার গানে কণ্ঠ দিতে গিয়ে দর্শক কীভাবে গ্রহণ করবে, তা নিয়ে কিছুটা দ্বিধা ছিল।’

তিনি বলেন, ‘গানটি প্রকাশের আগেই মঞ্চে গাওয়ার পর যে সাড়া পেয়েছি, সেটা আমাকে অনুপ্রাণিত করেছে। সিনেমার গল্প ও আবহের সঙ্গে গানটির আবেগ গভীরভাবে মিশে আছে। সেই অনুভূতি থেকেই গানটি গাওয়ার চেষ্টা করেছি।’

‘রইদ’ সিনেমা প্রসঙ্গে তুষি বলেন, ‘“রইদ” প্রচলিত বাণিজ্যিক ধারার সিনেমা না। একটু বেশি অনুভব করার মতো সিনেমা। এখানে প্রতিটি অনুভূতির আলাদা সৌন্দর্য আছে। এটা একটু থেমে গিয়ে দেখার মতো, গভীর অনুভূতির সিনেমা।’

মেজবাউর রহমান সুমন পরিচালিত ‘রইদ’ মাল্টিপ্লেক্সের ১১টি প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে। সাধু ও তার মানসিক ভারসাম্যহীন স্ত্রীর জীবন সংগ্রাম নিয়ে এগিয়েছে সিনেমার গল্প।

এতে অভিনয় করেছেন নাজিফা তুষি, মোস্তাফিজুর নূর ইমরান, গাজী রাকায়েত ও আহসাবুল ইয়ামিন রিয়াদ।

Popular

More like this
Related

সমুদ্রে যেভাবে মাইন পাতা ও সরানো হয়

মধ্যপ্রাচ্যের চলমান উত্তেজনার মধ্যে হরমুজ প্রণালি আবারও বৈশ্বিক নজরের...

বাংলাদেশ কি চকরিয়া সুন্দরবন ফিরিয়ে আনতে পারবে?

দিগন্তজুড়ে বিস্তৃত বিশাল প্রান্তর। যেখানে গাছপালা তো নেই-ই, এমনকি...

বাংলাদেশ থেকে প্রতিবেশী দেশগুলোতে ‘আনফিল্টার্ড’ ইন্টারনেট রপ্তানি করতে পারবে স্টারলিংক

বাংলাদেশ থেকে প্রতিবেশী দেশগুলোতে ‘আনফিল্টার্ড’ ইন্টারনেট সরবরাহে স্টারলিংককে অনুমোদন...

ইতিহাস গড়া জয় ফিলিস্তিনিদের উৎসর্গ করলেন মিশর কোচ

নিজেদের ফুটবল ইতিহাসে প্রথমবারের মতো বিশ্বকাপের নকআউট পর্বে কোনো...