৩২ ঘণ্টা পর উদ্ধার শিশু সাজিদ বেঁচে নেই

Date:

রাজশাহীর তানোরে পরিত্যক্ত নলকূপের গভীর গর্তে পড়ে যাওয়ার ৩২ ঘণ্টা পর উদ্ধার শিশু সাজিদ (২) বেঁচে নেই।

আজ বৃহস্পতিবার রাত সোয়া ১০টার দিকে বিষয়টি দ্য ডেইলি স্টারকে নিশ্চিত করেছেন রাজশাহীর জেলা প্রশাসক আফিয়া আখতার।

তিনি জানান, শিশুটিকে উদ্ধারের পর তানোর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসকরা পরীক্ষা-নিরীক্ষা করে তাকে মৃত ঘোষণা করেন।

তানোর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. বার্নাবাস হাসদাক ডেইলি স্টারকে জানান, রাত ৯টা ৪০ মিনিটের দিকে শিশুটিকে মৃত ঘোষণা করা হয়।

এর আগে, রাত ৯টা ৫ মিনিটের দিকে প্রায় ৪০ ফুট গভীর থেকে সাজিদকে উদ্ধার করে ফায়ার সার্ভিস।

তখন তানোর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহীনুজ্জামান ডেইলি স্টারকে বলেন, ফায়ার সার্ভিস শিশুটিকে উদ্ধার করেছে। তাকে তানোর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হচ্ছে। চিকিৎসকদের পরীক্ষা-নিরীক্ষার পর শিশুটির অবস্থা জানা যাবে।

গতকাল বুধবার দুপুর ১টার দিকে পঞ্চন্দর ইউনিয়নের কোয়েল হাট পূর্ব পাড়া গ্রামের ওই গভীর খাদে পড়ে যায় শিশু সাজিদ।

পুলিশ জানায়, গতকাল দুপুরের দিকে মাটি বোঝাই একটি ট্রলি হঠাৎ সেখানে দেবে যায়। এ ঘটনা দেখতে রুনা খাতুন তার ছেলে সাজিদকে নিয়ে মাঠে যান। হাঁটার সময় সাজিদ হঠাৎ ‘মা’ বলে চিৎকার করে ওঠে। তখন পেছনে ফিরে রুনা খাতুন বুঝতে পারেন ছেলে গর্তে পড়ে গেছে। কিছুক্ষণ পর তিনি নিচ থেকে সাজিদের ‘মা’ ডাক শুনতে পান।

Popular

More like this
Related

এলচেকে হারালেও স্বস্তির নয় বার্সার জয়

মার্তিনেস ভালেরোতে ম্যাচটা ছিল চোখের জন্য আনন্দ, কিন্তু বার্সা...

‘সরকারের ভেতর থেকে যোগসাজশ না থাকলে গণমাধ্যমের ওপর হামলা সহজ হতো না’

অন্তর্বর্তী সরকারের ছত্রছায়া না থাকলে বা সরকারের ভেতর থেকে...

প্রস্তাবিত বাংলাদেশ অলিম্পিক কমপ্লেক্সের ভিত্তিপ্রস্তর স্থাপন

দেশের ক্রীড়াঙ্গনে একটি পূর্ণাঙ্গ মাল্টি-স্পোর্টস কমপ্লেক্স তৈরির দীর্ঘদিনের স্বপ্ন...

সীমান্তে অতন্দ্র প্রহরীর দায়িত্ব পালন করছে বিজিবি: প্রধান উপদেষ্টা

প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস বলেছেন, দেশের ভৌগলিক অখণ্ডতা...