২০২৫ সালে বিশ্বে ১২৯ সংবাদকর্মী নিহত, দুই-তৃতীয়াংশের জন্য ইসরায়েল দায়ী: সিপিজে

Date:

বিশ্বব্যাপী সংঘাত ও দমন-পীড়নের মধ্যে ২০২৫ সাল সাংবাদিকদের জন্য ছিল সবচেয়ে প্রাণঘাতী বছর। নিউইয়র্কভিত্তিক আন্তর্জাতিক সংগঠন কমিটি টু প্রটেক্ট জার্নালিস্টসের (সিপিজে) সর্বশেষ প্রতিবেদনে উঠে এসেছে, গত বছর রেকর্ড ১২৯ জন সাংবাদিক ও গণমাধ্যমকর্মী নিহত হয়েছেন, যাদের দুই-তৃতীয়াংশ মৃত্যুর জন্য ইসরায়েল দায়ী।

সিপিজের প্রতিবেদনে বলা হয়েছে, ২০২৫ সালে সাংবাদিক ও গণমাধ্যমকর্মী নিহতের এ সংখ্যা তিন দশকেরও বেশি সময় আগে সিপিজের তথ্য সংরক্ষণ শুরুর পর থেকে এক বছরে সর্বোচ্চ।

সংস্থাটি সতর্ক করে বলছে, টানা দ্বিতীয়বারের মতো রেকর্ডসংখ্যক প্রাণহানি বিশ্বজুড়ে সংবাদমাধ্যমের নিরাপত্তা পরিস্থিতির ভয়াবহ অবনতির প্রতিফলন।

সিপিজের তথ্য অনুযায়ী, ২০২৫ ও ২০২৪—উভয় বছরেই সাংবাদিক হত্যার মোট ঘটনার দুই-তৃতীয়াংশের জন্য ইসরায়েল দায়ী। সিপিজে ১৯৯২ সালে তথ্য সংরক্ষণ শুরু করে। এরপর থেকে কোনো রাষ্ট্রীয় সামরিক বাহিনী সাংবাদিকদের টার্গেট করে হত্যার ঘটনায় যতবার জড়িত হয়েছে, তার মধ্যে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) শীর্ষে আছে।

সাংবাদিকদের বিরুদ্ধে ড্রোন হামলাও উল্লেখযোগ্য হারে বেড়েছে। ২০২৩ সালে সিপিজে প্রথমবারের মতো ড্রোন হামলায় সাংবাদিক নিহতের তথ্য নথিভুক্ত করে। সে বছর এ ধরনের ঘটনায় নিহতের সংখ্যা ছিল মাত্র দুজন। ২০২৫ সালে তা বেড়ে দাঁড়ায় ৩৯ জনে।

২০২৫ সালে নিহত ১২৯ সাংবাদিক ও গণমাধ্যমকর্মীর মধ্যে অন্তত ১০৪ জন সশস্ত্র সংঘাত চলাকালে প্রাণ হারান। ইউক্রেন ও সুদানেও সাংবাদিক নিহতের সংখ্যা বেড়েছে। তবে নিহতদের অধিকাংশই ছিলেন ফিলিস্তিনি সাংবাদিক, যারা গাজায় ইসরায়েলি হামলায় প্রাণ হারিয়েছেন বলে জানিয়েছে সিপিজে।

সিপিজে আরও জানায়, ২০২৫ সালে টার্গেট করে হত্যার যেসব ঘটনা তারা নথিভুক্ত করেছে, সেগুলোর খুব কম ক্ষেত্রেই স্বচ্ছ তদন্ত হয়েছে। এখন পর্যন্ত কোনো ঘটনাতেই কাউকে জবাবদিহির আওতায় আনা হয়নি।

Popular

More like this
Related

শৃঙ্খলাই হোক নতুন বাংলাদেশের পরিচয়

ইউরোপের প্রধানমন্ত্রী সাইকেলে করে অফিসে যান—এমন গল্প আমরা অনেকবার...

পোড়া শরীরে ‘আম্মু’কে খুঁজে ফিরছে ছোট্ট আনাসের দৃষ্টি

৮ বছরের শিশু ফারহান আহমেদ আনাস। চট্টগ্রামের হালিশহরে গ্যাস...

তেলেগু ও কুর্গি, দুটি ভিন্ন রীতিতে হবে বিজয়-রাশমিকার বিয়ে

দক্ষিণ ভারতীয় চলচ্চিত্র তারকা বিজয় দেবেরাকোণ্ডা ও রাশমিকা মান্দানা...

সাকিবকে ফিরতে হলে আইনি বাধা মোকাবেলা করতে হবে: আমিনুল

দেশের ক্রিকেটপ্রেমীদের অপেক্ষা যেন শেষই হচ্ছে না, আবার কবে...