১৫ বছর বয়সে অভিষেকেই সেঞ্চুরি করে রেকর্ড রুয়ান্ডার ব্যাটারের

Date:

নারী টি-টোয়েন্টি ক্রিকেটে নতুন এক ইতিহাস গড়লেন রুয়ান্ডার ফ্যানি উতাগুশিমানিন্দে। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে নিজের অভিষেক ম্যাচেই সেঞ্চুরি করার বিরল এক কীর্তি গড়েছেন তিনি। একই সঙ্গে বিশ্বের সর্বকনিষ্ঠ ক্রিকেটার হিসেবে সেঞ্চুরির বিশ্ব রেকর্ডও এখন তার দখলে।

শুক্রবার ল্যাগোসে নাইজেরিয়া ইনভিটেশনাল উইমেন্স টি-টোয়েন্টি টুর্নামেন্টে ঘানার বিপক্ষে এই কীর্তি গড়েন তিনি। ৬৫ বলে ১১১ রানের এক বিধ্বংসী ইনিংস খেলে অপরাজিত থাকেন এই তরুণ ব্যাটার।

ফ্যানি যখন এই মাইলফলক স্পর্শ করেন, তখন তার বয়স মাত্র ১৫ বছর ২২৩ দিন। এর আগে নারী টি-টোয়েন্টিতে সর্বকনিষ্ঠ সেঞ্চুরিয়ান ছিলেন উগান্ডার প্রোসকোভিয়া আলাকো। ২০১৯ সালে ১৬ বছর ২৩৩ দিন বয়সে তিনি সেঞ্চুরি করেছিলেন।

অভিষেকে সেঞ্চুরির দিক থেকেও ফ্যানি ছাড়িয়ে গেছেন সবাইকে। নারী টি-টোয়েন্টি অভিষেকে আগের সর্বোচ্চ রান ছিল অস্ট্রেলিয়ার কারেন রোল্টনের (৯৬ রান)। ২০০৫ সালে ইংল্যান্ডের বিপক্ষে তিনি এই রান করেছিলেন। পুরুষ ক্রিকেটেও এত কম বয়সে সেঞ্চুরির কোনো নজির নেই। পুরুষদের মধ্যে সর্বকনিষ্ঠ সেঞ্চুরিয়ান হলেন ফ্রান্সের গুস্তাভ ম্যাককিওন (১৮ বছর ২৮০ দিন)।

ফ্যানির রেকর্ড গড়া এই ইনিংসে ভর করে ৩ উইকেটে ২১০ রানের বিশাল স্কোর গড়ে রুয়ান্ডা। জবাবে ঘানা ২০ ওভারে মাত্র ৮৮ রান তুলতে সক্ষম হয়। ফলে ১২২ রানের বড় জয় পায় রুয়ান্ডা।

 

Popular

More like this
Related

ইরানের ৪ হাজার কিলোমটার দূরে ব্রিটিশ-মার্কিন ঘাঁটি লক্ষ্য করে হামলার প্রভাব কতটা

ভারত মহাসাগরে কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ দ্বীপ দিয়েগো গার্সিয়া লক্ষ্য...

ইরান থেকে ইসরায়েলের দিকে ক্ষেপণাস্ত্র ছোড়া হয়েছে: আইডিএফ

ইসরায়েল বলছে, ইরান থেকে তাদের দেশের দিকে নতুন করে...

ছুটি নেই, ঈদেও ইউনিফর্মে তারা

সারাদেশের মানুষ যখন পরিবারের সঙ্গে ঈদ উদযাপন করছে, তখন...

র‍্যাশফোর্ড ও ক্যানসেলোকে নিয়ে যেকোনো কিছুই ঘটতে পারে: ফ্লিক

চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালে জায়গা নিশ্চিত, লা লিগায় শীর্ষে...