হাদি হত্যার বিচারের দাবিতে ইনকিলাব মঞ্চের ‘মার্চ ফর ইনসাফ’

Date:

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদি হত্যার বিচারসহ চার দফা দাবিতে ‘মার্চ ফর ইনসাফ’ কর্মসূচি পালন করছে সংগঠনটি।

আজ মঙ্গলবার সকাল সাড়ে ১১টায় রাজধানীর শাহবাগ থেকে এ পথযাত্রা শুরু হয়। ইনকিলাব মঞ্চের নেতাকর্মীরা ১০টি পিকআপভ্যান ও ট্রাক নিয়ে এই কর্মসূচিতে অংশ নেন।

‘মার্চ ফর ইনসাফ’ পথযাত্রাটি সায়েন্স ল্যাব, সিটি কলেজ, মোহাম্মদপুর, মিরপুর–১০, উত্তরা, বসুন্ধরা, বাড্ডা, রামপুরা ও যাত্রাবাড়ী হয়ে সন্ধ্যায় আবার শাহবাগে এসে শেষ হওয়ার কথা রয়েছে।

শাহবাগে কর্মসূচি শুরুর আগে ইনকিলাব মঞ্চের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল জাবের বলেন, ওসমান হাদি হত্যাকাণ্ডে জড়িতদের বিচারের আওতায় আনতেই আমাদের এই কর্মসূচি।

তিনি আরও বলেন, ‘ফয়সাল করিম মাসুদ একা কি ওসমান হাদিকে হত্যা করেছে? সে এই হত্যাকাণ্ডের সামান্য অংশীজন। মূল পরিকল্পনাকারী ও বড় মাছদের নাম বাদ দিয়ে যদি পুলিশ চার্জশিট দেয়, আমরা তা মানব না।’

মার্চ ফর ইনসাফ কর্মসূচি থেকে ‘দিল্লি না ঢাকা, ঢাকা, ঢাকা’ ও ‘হাদির রক্ত বৃথা যেতে দেব না’ ইত্যাদি স্লোগান দেওয়া হয়।

ইনকিলাব মঞ্চের চার দফা দাবি হলো—খুনি, হত্যার পরিকল্পনাকারী, সহযোগী ও আশ্রয়দাতাসহ পুরো খুনি চক্রের বিচার আগামী ২৪ দিনের মধ্যে সম্পন্ন করতে হবে; বাংলাদেশে অবস্থানরত সব ভারতীয় নাগরিকের ওয়ার্ক পারমিট বাতিল করতে হবে; ভারতে আশ্রয় নেওয়া খুনিদের ফেরত দিতে অস্বীকৃতি জানানো হলে ভারতের বিরুদ্ধে আন্তর্জাতিক আদালতে মামলা করতে হবে এবং সিভিল ও মিলিটারি ইন্টেলিজেন্সে লুকিয়ে থাকা ফ্যাসিস্ট দোসরদের শনাক্ত করে গ্রেপ্তার ও বিচারের আওতায় আনতে হবে।

Popular

More like this
Related

প্রবাসীদের পোস্টাল ব্যালট নিয়ে অনিয়মের অভিযোগ, ইসির কাছে ব্যাখ্যা চায় বিএনপি

প্রবাসীদের জন্য পাঠানো পোস্টাল ব্যালট সঠিকভাবে বিবেচনা করা হয়নি...

কুড়িগ্রামে ট্রাকের ধাক্কায় সাবেক সেনা সদস্য নিহত

কুড়িগ্রামে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী সাবেক সেনা সদস্য নিহত...

বাড্ডায় এনসিপির সাংগঠনিক কার্যালয়ে গুলি

রাজধানীর বাড্ডা এলাকায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) একটি সাংগঠনিক...

ঢাকা ও নারায়ণগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত ২

ঢাকা ও নারায়ণগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় দুজনের মৃত্যু হয়েছে।নিহতদের...