হরমুজ প্রণালি খোলা ঘোষণার পর তেলের দাম ১১ শতাংশ কমল

Date:

বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম প্রায় ১১ শতাংশ কমেছে। একইসঙ্গে মার্কিন শেয়ারবাজারেও সূচকে ঊর্ধ্বগতি দেখা গেছে।

ইরানের হরমুজ প্রণালি ‘সম্পূর্ণ খোলা’ রাখার ঘোষণার পর আজ শুক্রবার বার্তাসংস্থা রয়টার্স এ তথ্য জানিয়েছে।

প্রতিবেদনে বলা হয়, হরমুজ প্রণালি খোলা ঘোষণার পর পরই বিশ্ব বাজারে তেলের দাম কমতে শুরু করে।

ব্রেন্ট ক্রুডের দাম ১০ দশমিক ৫৯ ডলার বা ১০ দশমিক ৭ শতাংশ কমে প্রতি ব্যারেল ৮৮ দশমিক ৮০ ডলারে নেমে এসেছে।

যুক্তরাষ্ট্রের ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) ক্রুডের দাম ১০ দশমিক ৮০ ডলার বা ১১ দশমিক ৪ শতাংশ কমে প্রতি ব্যারেলের দাম ৮৩ ডলারে নেমে এসেছে।

এদিকে যুক্তরাষ্ট্রের শেয়ারবাজারেও আজ ঊর্ধ্বগতি দেখা গেছে।

ডাও জোন্স সূচক ৭৪৫ পয়েন্ট বা ১ দশমিক ৫৪ শতাংশ, এসঅ্যান্ডপি ৫০০ সূচক ০ দশমিক ৯ শতাংশ ও নাসডাক সূচক ১ শতাংশ বেড়েছে।

সংবাদ মাধ্যম সিএনএনের প্রতিবেদনে বলা হয়, ৩০ মার্চের সর্বনিম্ন অবস্থান থেকে এসঅ্যান্ডপি ৫০০ সূচক ১১ শতাংশের এর বেশি বেড়েছে।

Popular

More like this
Related

কথ্য ভাষায় অনীহা, দিনে ৩৩৮টি শব্দ কম বলছে মানুষ

নতুন এক গবেষণায় বলা হয়েছে, আমাদের প্রতিদিনের জীবনে কথ্য...

জরুরি প্রয়োজনে ১০ লাখ টাকা পর্যন্ত তুলতে পারবেন একীভূত ৫ ব্যাংকের গ্রাহকেরা

একীভূত হওয়া পাঁচটি ইসলামী ব্যাংকের গ্রাহকেরা এখন নিজেদের চিকিৎসার...

‘১৫টি শট নিয়েও গোল নেই’, আক্ষেপ কলম্বিয়া কোচের

বিশ্বকাপে সুইজারল্যান্ডের কাছে টাইব্রেকারে ৪-৩ ব্যবধানে হেরে শেষ ষোলো...

‘বাবার সাথে সম্পর্কটা আমার বন্ধুর মতো’

একুশে পদকপ্রাপ্ত সাংস্কৃতিক ব্যক্তিত্ব রামেন্দু মজুমদার। দেশের অন্যতম নামী...