স্বামীকে বেঁধে স্ত্রীকে সংঘবদ্ধ ধর্ষণ: ৩ জনের মৃত্যুদণ্ড

Date:

প্রায় আড়াই বছর আগে জামালপুর সদর উপজেলায় স্বামীকে গাছে বেঁধে রেখে এক নারীকে সংঘবদ্ধ ধর্ষণের ঘটনায় তিনজনের মৃত্যুদণ্ড দিয়েছেন জামালপুরের একটি আদালত।

দণ্ডপ্রাপ্ত প্রত্যেককে এক লাখ টাকা করে জরিমানাও করেছেন আদালত।

জামালপুর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১-এর বিচারক মুহাম্মদ আব্দুর রহিম আজ বুধবার বিকেলে এ রায় ঘোষণা করেন।

মৃত্যুদণ্ডপ্রাপ্তরা হলেন—আজিজুল হকের ছেলে মো. ফারুক হোসেন, আলী আকবরের ছেলে মনসুর আলী ও শফিকুল ইসলামের ছেলে ফেরদৌস হোসেন।

তারা সবাই সদর উপজেলার পাকুল্লা মধ্যপাড়া গ্রামের বাসিন্দা। দণ্ডাদেশপ্রাপ্ত তিনজনই বর্তমানে পলাতক রয়েছেন।

এই মামলায় একই এলাকার জামাল উদ্দিনের ছেলে জাহিদুল ইসলামের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত না হওয়ায় খালাস দেওয়া হয়েছে।

সরকারি কৌঁসুলি অ্যাডভোকেট ফজলুল হক জানান, ২০২৩ সালের ১৯ জুলাই রাতে উপজেলার পাকুল্লা এলাকায় এ ঘটনা ঘটে। অভিযোগ ছিল, আসামিরা ভুক্তভোগীর স্বামীকে গাছে বেঁধে রেখে তার স্ত্রীকে সংঘবদ্ধভাবে ধর্ষণ করে। পরদিন ভুক্তভোগী জামালপুর সদর থানায় মামলা করেন।

তিনি জানান, চারজন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ ও উপস্থাপিত প্রমাণ পর্যালোচনা শেষে আদালত তিন আসামিকে দোষী সাব্যস্ত করে মৃত্যুদণ্ড দেন এবং অপর একজনকে খালাস দেন।
 

Popular

More like this
Related

ঢাকাই সিনেমার ট্র্যাজেডি নায়কের কথা

ঢাকাই সিনেমার আলোচিত নায়ক বাপ্পারাজ। নব্বই দশকে প্রেমের সিনেমাগুলোতে...

ট্রাম্পের ‘ঘৃণামূলক বক্তব্য’ মানবাধিকার লঙ্ঘন উসকে দিচ্ছে: জাতিসংঘের পর্যবেক্ষক সংস্থা

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পসহ কিছু রাজনৈতিক নেতার বর্ণবাদী ঘৃণামূলক...

ইরানে হামলার আর কোনো লক্ষ্যবস্তু বাকি নেই: ট্রাম্প

ইরানে হামলার মতো আর কোনো লক্ষ্যবস্তু অবশিষ্ট নেই বলে...

ঢাকা ও কুমিল্লায় সড়ক দুর্ঘটনায় নিহত ২

রাজধানীর তেজগাঁও ও কুমিল্লার দাউদকান্দিতে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত...