সৌদিতে ক্ষেপণাস্ত্র হামলায় নিহত মোশারফের পরিবারে শোকের মাতম

Date:

সৌদি আরবের আল-খারিজ শহরের কাছে আল-তোয়াইক এলাকায় ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় নিহত বাংলাদেশি মোশারফ হোসেনের বাড়ি টাঙ্গাইলের সখীপুরে। গত রোববার ইফতারের আগে ওই হামলায় মোট তিন জন নিহত হন।

মোশাররফ কীর্ত্তনখোলা গ্রামের মো. সুরজত আলীর ছেলে। মোশারফের বাড়িতে গিয়ে দেখা যায়, পরিবারের সদস্য ও স্বজনদের মধ্যে শোকের মাতম চলছে। দুই শিশুসন্তানকে নিয়ে অনিশ্চয়তায় পড়েছেন মোশারফের স্ত্রী।

স্থানীয় বিএনপি নেতা সবুর রেজা জানান, সচ্ছলতার আশায় কয়েক বছর আগে সৌদি আরবে গিয়েছিলেন মোশারফ। কিন্তু গতকাল ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় তিনি প্রাণ হারিয়েছেন।

সবুর রেজা বলেন, ‘ঘটনাটি অত্যন্ত হৃদয়বিদারক। মোশারফের দুটি ছোট ছোট সন্তান রয়েছে। আমরা স্থানীয় সংসদ সদস্যের সঙ্গে যোগাযোগ করে অনুরোধ করেছি, যাতে দ্রুততম সময়ের মধ্যে তার মরদেহ দেশে ফিরিয়ে আনা যায়।’

এদিকে গতকাল সকালে সখীপুরের উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবদুল্লাহ আল রনি নিহত মোশারফের বাড়িতে গিয়ে শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের সান্ত্বনা দেন।

ইউএনও আবদুল্লাহ আল রনি বলেন, ‘ইতিমধ্যে জেলা প্রশাসকের মাধ্যমে আমরা সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে যোগাযোগ করেছি, যাতে যত দ্রুত সম্ভব মোশারফের মরদেহ দেশে নিয়ে আসা যায়।’ 

তিনি আরও বলেন, ‘পরিবারটি যেহেতু আর্থিকভাবে অসচ্ছল, তাই তাদের সহায়তায় যা যা করা প্রয়োজন, প্রশাসন তা করবে।’

Popular

More like this
Related

ফাঁদ নয়, ভিন্ন পদ্ধতিতে খেত থেকে পাখি তাড়াচ্ছেন কৃষক

পটুয়াখালীর কলাপাড়ায় ফাঁদ না পেতে ভিন্ন পদ্ধতিতে খেত থেকে...

যে কারণে ওয়ানডেতে পাঁচে খেলবেন লিটন

বাকি দুই সংস্করণে নিয়মিত রান পেলেও ওয়ানডেতে বেশ বিবর্ণ...

আইসিটিতে ২ নতুন প্রসিকিউটর নিয়োগ, একজনের পদত্যাগ

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে (আইসিটি) দুইজন নতুন প্রসিকিউটর নিয়োগ দিয়েছে...

উজবেকিস্তানের কাছে বড় হারে এশিয়ান কাপ শেষ বাংলাদেশের

এএফসি নারী এশিয়ান কাপে নিজেদের অভিষেক আসর কোনো জয়...