সুন্দরবনে মাছ ধরায় ২২ জেলে আটক

Date:

সুন্দরবনের মান্দারবাড়িয়া অভয়ারণ্য এলাকায় অবৈধভাবে মাছ ধরার সময় ২২ জেলেকে আটক করেছে বন বিভাগ। 

আজ শনিবার ভোর পাঁচটার দিকে পশ্চিম সুন্দরবনের সাতক্ষীরা রেঞ্জের বুড়িগোয়ালিনী স্টেশনের মান্দারবাড়িয়া অভয়ারণ্য থেকে তাদের আটক করা হয়।

বুড়িগোয়ালিনী স্টেশন কর্মকর্তা (এসও) জিয়াউর রহমান দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছেন। 

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে বঙ্গোপসাগরসংলগ্ন মান্দারবাড়িয়া অভয়ারণ্য এলাকায় অভিযান চালিয়ে জেলেদের দুইটি বড় ফিশিং ট্রলার, ব্যবহার নিষিদ্ধ জাল, সামুদ্রিক শাপলা পাতা মাছ, দা, দড়িসহ বিভিন্ন সরঞ্জাম জব্দ করা হয়।

দ্য ডেইলি স্টারকে সাতক্ষীরা রেঞ্জের সহকারী বনসংরক্ষক (এসিএফ) মো. মশিউর রহমান বলেন, ‘অভয়ারণ্য এলাকায় প্রবেশ করে অবৈধভাবে মাছ ধরার সময় তাদের হাতেনাতে আটক করা হয়েছে। আজ দুপুরের দিকে বন আইনে মামলা দিয়ে আটক জেলেদের সাতক্ষীরা আদালতে পাঠানো হয়েছে।’

Popular

More like this
Related

ভেনেজুয়েলা যত সহজ ছিল, ট্রাম্পের ইরান অভিযান তত সহজ হবে কি?

পারমাণবিক কর্মসূচি সীমিত করার চুক্তিতে ইরানকে রাজি করাতে দেশটিতে...

‘আজাদ’ ভাষ্যে ভাষা আন্দোলন

ভাষা আন্দোলন বাঙালি জাতিসত্তার জাগরণ কাল। পাকিস্তানি শোষণ ও...

সুপ্রিম কোর্টের রায়ের পরও কি ট্রাম্প নতুন করে শুল্ক আরোপ করতে পারেন?

ট্রাম্প গত বছর ‘লিবারেশন ডে’ নামে একটি কর্মসূচির মাধ্যমে...

ঢালাও শুল্ক ১০ থেকে বাড়িয়ে ১৫ শতাংশ করার ঘোষণা ট্রাম্পের

মার্কিন যুক্তরাষ্ট্রের আমদানি করা পণ্যের ওপর বিশ্বব্যাপী শুল্ক ১০...