সুখী-সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলতে কাজ করব: মির্জা ফখরুল​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​

Date:

সুখী-সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলতে কাজ করার প্রতিশ্রুতি ব্যক্ত করেছেন বিএনপি মহাসচিব ও স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

আজ বৃহস্পতিবার সকালে সাভারের জাতীয় স্মৃতিসৌধে মহান মুক্তিযুদ্ধে আত্মত্যাগকারী বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে এসে এই প্রতিশ্রুতি ব্যক্ত করেন তিনি।

তিনি বলেন, আজ একটা ভিন্ন পরিবেশে আমরা এই স্বাধীনতা দিবস উদযাপন করতে পারছি, আমরা সম্পূর্ণ ফ্যাসিস্টমুক্ত একটা পরিবেশে এই দিনটা আমরা উদযাপন করতে যাচ্ছি। আমাদের একটাই দুঃখ এই দিনে আজকে আমাদের স্বাধীনতার আরেকজন সংগ্রামী নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া আমাদের মধ্যে নেই।

তিনি আরও বলেন, আজ আমরা অত্যন্ত সাহসী বোধ করছি, আজ আমাদের নেতা তারেক রহমান সাহেব নির্বাচনে জয়যুক্ত হয়ে আমাদের নেতৃত্ব দিচ্ছেন এবং আমরা নতুন একটি বাংলাদেশ গড়ার শপথ নিচ্ছি। আমরা সেই লক্ষ্যে আগামী দিনগুলোতে বাংলাদেশকে সত্যিকার অর্থে একটা সুখী-সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলতে কাজ করব।

Popular

More like this
Related

ইরানের জ্বালানি স্থাপনায় হামলা আরও ১০ দিন স্থগিত: ট্রাম্প

ইরানের জ্বালানি স্থাপনায় হামলা আরও ১০ দিন স্থগিত রাখার...

ইমপ্যাক্ট প্লেয়ার নিয়মের কড়া সমালোচনা করলেন গিল

 ইমপ্যাক্ট প্লেয়ার নিয়ম নিয়ে এবার সরাসরি নিজের অসন্তোষ প্রকাশ...

লেবাননের দক্ষিণাঞ্চলে আরও সেনা পাঠাচ্ছে ইসরায়েল

ইসরায়েলের প্রাণঘাতী বোমাবর্ষণ এবং লেবাননের ভূখণ্ডে আগ্রাসন আরও জোরালো...

৩ লাখ টন ডিজেল কেনার অনুমোদন দিয়েছে সরকার

মধ্যপ্রাচ্য যুদ্ধ বৈশ্বিক জ্বালানি বাজারকে হুমকির মুখে ফেলায় অভ্যন্তরীণ...