সিলেট সীমান্তে খাসিয়াদের গুলিতে বাংলাদেশি নিহত: বিজিবি

Date:

সিলেটের কোম্পানীগঞ্জের সীমান্ত এলাকায় ভারতীয় খাসিয়া সম্প্রদায়ের সদস্যদের গুলিতে এক বাংলাদেশি যুবক নিহত হয়েছেন।

ভারতীয় সীমান্তের প্রায় এক কিলোমিটার ভেতরে একটি সুপারি বাগানে গতকাল বৃহস্পতিবার রাতে এ ঘটনা ঘটে।

আজ শুক্রবার বিকেলে সিলেট ৪৮-বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. নাজমুল হকের সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

নিহতসালেহ আহমেদ জয়ধর (৩০) উপজেলার দয়ারবাজার সংলগ্ন কারবালার টুক গ্রামের বাসিন্দা ছিলেন।

বিজ্ঞপ্তিতে বিজিবি জানায়, বৃহস্পতিবার রাত সাড়ে ৮টার দিকে সালেহ আহমেদ ও তার দুই সহযোগী সীমান্ত পার হয়ে ভারতে প্রবেশ করেন। তারা ভারতের চংকেট ও মার্কান বাগানের কাছাকাছি পৌঁছালে খাসিয়া সম্প্রদায়ের সদস্যরা তাদের ‘সুপারি চোর’ সন্দেহ করে গুলি ছোড়ে। ছররা গুলির আঘাতে সালেহ আহমেদ জয়ধর ঘটনাস্থলেই নিহত হন।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, নিহতের সঙ্গে থাকা নাজিরগাঁও গ্রামের সুমন মিয়া (২৫) ও কারবালার টুক গ্রামের মাসুম আহমেদ (২০) সালেহ আহমেদের মরদেহ বাংলাদেশের ভেতরে নিয়ে আসেন।

স্থানীয় সূত্রের বরাত দিয়ে বিজিবি জানিয়েছে, এই তিনজনই আগে থেকে সীমান্ত দিয়ে চোরাকারবারিতে জড়িত ছিলেন।

Popular

More like this
Related

উৎপাদনশীলতা বৃদ্ধি ছাড়া সরকারি ব্যয় মূল্যস্ফীতি বাড়াতে পারে: সিপিডি

আগামী অর্থবছরের জন্য সরকারের উচ্চাভিলাষী ব্যয় পরিকল্পনা উৎপাদনশীলতা বৃদ্ধি...

ঈদের আলোচিত ‘বনলতা এক্সপ্রেস’ ও ‘দম’ আসছে ওটিটিতে

ঈদুল ফিতরে মুক্তি পাওয়া আলোচিত দুই সিনেমা ‘বনলতা এক্সপ্রেস’...

মোজতবা খামেনির শারীরিক অবস্থা নিয়ে যা জানাল রয়টার্স

ইরানের নতুন সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি গুরুতর শারীরিক আঘাত...

প্রণয় ভার্মা ইইউতে বদলি, পরবর্তী ভারতীয় হাইকমিশনার হিসেবে আলোচনায় আরিফ মোহাম্মদ খান

ঢাকায় নিযুক্ত বর্তমান ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মাকে বেলজিয়াম ও...