সিঙ্গাপুরে চিকিৎসাধীন মির্জা আব্বাসের শারীরিক অবস্থার উন্নতি

Date:

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা মির্জা আব্বাসের শারীরিক অবস্থা উন্নতি হচ্ছে। বর্তমানে তিনি সিঙ্গাপুর জেনারেল হসপিটালে করোনারি কেয়ার ইউনিটে (সিসিইউ) চিকিৎসা নিচ্ছেন। তার পরিবারের সদস্যরা জানিয়েছেন—চিকিৎসকের পরামর্শে কয়েকদিনের মধ্যেই তাকে কেবিনে স্থানান্তর করা সম্ভব হবে।

আজ শুক্রবার মির্জা আব্বাসের পরিবারের বরাতে এ তথ্য জানিয়েছে বিএনপির মিডিয়া সেল।

গত ১১ মার্চ ইফতারের সময় মির্জা আব্বাস হঠাৎ জ্ঞান হারিয়ে ফেলেন। অবস্থার উন্নতি না হওয়ায় পরে তাকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে মির্জা আব্বাসের মস্তিষ্কে অস্ত্রোপচার করা হয়।

পরে ১৫ মার্চ উন্নত চিকিৎসার জন্য এয়ার অ্যাম্বুলেন্সে তাকে সিঙ্গাপুরে নেওয়া হয়।

Popular

More like this
Related

হারানো ট্রফি ও এক চতুষ্পদ হিরো: যখন ফুটবল বিশ্বকে বাঁচিয়েছিল ‘পিকলস’

মাঠের লড়াই শুরু হতে তখনও মাস চারেক বাকি। ফুটবল...

চাটমোহর স্টেশনে চলন্ত ট্রেন থেকে পড়ে পুলিশ সদস্য আহত

পাবনার চাটমোহর রেলস্টেশনে চলন্ত ট্রেন থেকে ছিটকে পড়ে মো....

আজকের মতো খেললে ফিনালিসিমায় আমরা হারতাম: এমিলিয়ানো

লা বোম্বোনেরার উচ্ছ্বাসমুখর রাতে স্কোরলাইনে জয় থাকলেও পারফরম্যান্সে ছিল...

ইসরায়েলে প্রথম হামলার দাবি ইয়েমেনের হুতিদের

মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতের মধ্যে ইয়েমেনের হুতি বিদ্রোহীরা প্রথমবারের মতো...