সিএনজি-অটোরিকশার ওপর গাছ ভেঙে পড়ে নারীর মৃত্যু, আহত ২

Date:

মৌলভীবাজারের বড়লেখা উপজেলায় সিএনজিচালিত অটোরিকশার ওপর গাছ ভেঙে পড়ে আজিজুন নেছা (৫০) নামে এক নারীর মৃত্যু হয়েছে।

দুর্ঘটনায় ওই নারীর স্বামী জমির উদ্দিন ও অটোরিকশাচালক আহত হয়েছেন। তবে অটোরিকশাচালকের পরিচয় জানা যায়নি।

আজ বুধবার সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার বারইগ্রাম এলাকায় বড়লেখা-চান্দগ্রাম আঞ্চলিক সড়কে এই দুর্ঘটনা ঘটে।

জমির উদ্দিন ওই উপজেলার সুড়িকান্দি গ্রামের বাসিন্দা।

প্রত্যক্ষদর্শীরা জানান, অটোরিকশাটি দাসেরবাজারের দিকে যাচ্ছিল। সে সময় সড়কের পাশের একটি মরা গাছ অটোরিকশার ওপর ভেঙে পড়ে। স্থানীয় বাসিন্দারা তাদের উদ্ধার করে বড়লেখা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।

এদিন বিকেলে হাসপাতালের চিকিৎসা কর্মকর্তা (এমও) মিলাদ আহমদ ডেইলি স্টারকে বলেন, ওই নারীকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়। তার স্বামী ও অটোরিকশাচালককে উন্নত চিকিৎসার জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

বড়লেখা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান খান বলেন, ‘দুর্ঘটনার বিষয়টি আমাদের জানা নেই।’

Popular

More like this
Related

বুমরাহ’র বেতন কমছে ২ কোটি রুপি, ক্ষতিপূরণের কথা ভাবছে বিসিসিআই

বিসিসিআইয়ের কেন্দ্রীয় চুক্তিতে বড় ধরনের রদবদল আসায় বার্ষিক বেতন...

বসন্তের ছুটিতে শিক্ষার্থীদের ‘প্রেম করার’ উৎসাহ দিলো চীনা বিশ্ববিদ্যালয়

চীনের একটি বিশ্ববিদ্যালয় বসন্তকালীন ছুটিতে শিক্ষার্থীদের ‘ফুল উপভোগ করো,...

ইরানের গোয়েন্দা প্রধানকে হত্যার দাবি ইসরায়েলের

ইরানের নিরাপত্তা প্রধান আলি লারিজানির পর এবার গোয়েন্দা প্রধান...

ইরানের গ্যাসক্ষেত্রে ইসরায়েল-যুক্তরাষ্ট্রের হামলা, জ্বালানি তেলের দাম বাড়ল ৫ শতাংশ

ইরানে পারস্য অঞ্চলের অন্যতম প্রধান গ্যাসক্ষেত্রে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের...