সালমান এফ রহমান ও আনিসুল হকের বিচার শুরু

Date:

জুলাই গণঅভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের একটি মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপদেষ্টা সালমান এফ রহমান এবং সাবেক আইনমন্ত্রী আনিসুল হকের বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১।

আজ সোমবার বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বে তিন সদস্যের ট্রাইব্যুনাল আসামিদের অব্যাহতির আবেদন খারিজ করে আনুষ্ঠানিক অভিযোগ গঠন করেন।

একই সঙ্গে ট্রাইব্যুনাল আগামী ১০ ফেব্রুয়ারি সূচনা বক্তব্য উপস্থাপন এবং রাষ্ট্রপক্ষের সাক্ষীর জবানবন্দি গ্রহণের দিন নির্ধারণ করেছেন।

ট্রাইব্যুনালের সদস্য শফিউল আলম মাহমুদ পাঁচটি অভিযোগ পড়ে শোনান। তিনি আসামিদের কাছে জানতে চান তারা দোষ স্বীকার করেন কি না। কাঠগড়ায় দাঁড়িয়ে সালমান এফ রহমান ও আনিসুল হক দুজনই নিজেদের নির্দোষ দাবি করে ট্রাইব্যুনালের কাছে ন্যায়বিচার প্রত্যাশা করেন।

অভিযোগ গঠনের সময় ট্রাইব্যুনাল বলেন, আনুষ্ঠানিক অভিযোগ পর্যালোচনা করে আসামিদের বিরুদ্ধে বিচার কার্যক্রম চালানোর জন্য পর্যাপ্ত ভিত্তি পাওয়া গেছে।

এ সময় ট্রাইব্যুনাল আসামিপক্ষের দাখিল করা অব্যাহতির আবেদনও খারিজ করে দেন।

Popular

More like this
Related

নরসিংদীতে জেল পলাতক শীর্ষ সন্ত্রাসীকে কুপিয়ে হত্যা

নরসিংদীর রায়পুরা উপজেলায় জেল পলাতক শীর্ষ সন্ত্রাসী অপু আহমেদকে...

‘ভোটের রিকশায়’ হ্যাঁ-র পক্ষে প্রচারণা চালাবে সরকার

মানুষকে ভোটদানে উৎসাহিত করতে প্রতিটি ইউনিয়নে একটি করে ভোটের...

২৯ আসনে বাংলাদেশ খেলাফত মজলিসের চূড়ান্ত প্রার্থী ঘোষণা

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ২৯টি আসনে চূড়ান্ত প্রার্থী ঘোষণা...

২৫ জানুয়ারি থেকে বিমানবন্দর এলাকায় হর্ন বাজালে জরিমানা

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ও আশপাশের নির্দিষ্ট এলাকায় হর্ন...