সায়েদুর রহমানকে আবারও প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী নিয়োগ

Date:

পদত্যাগপত্র গৃহীত হওয়ার দুই দিন পর অধ্যাপক মো. সায়েদুর রহমানকে আবারও প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী হিসেবে নিয়োগ দিয়েছে অন্তর্বর্তী সরকার।

আগের মতোই তিনি প্রতিমন্ত্রীর পদমর্যাদায় স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয়ে দায়িত্ব পালন করবেন। এজন্য তাকে এই মন্ত্রণালয়ের নির্বাহী ক্ষমতা দেওয়া হয়েছে।

এ বিষয়ে আজ বৃহস্পতিবার প্রজ্ঞাপন জারি করেছে মন্ত্রিপরিষদ বিভাগ। এতে বলা হয়েছে, বিশেষ সহকারী পদে থাকাকালে তিনি প্রতিমন্ত্রীর বেতন-ভাতা ও আনুষঙ্গিক সুযোগ-সুবিধা পাবেন।

গত বছরের নভেম্বরে স্বাস্থ্যের দায়িত্ব পাওয়া বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক সায়েদুর রহমান সম্প্রতি পদত্যাগপত্র জমা দিলে গত ৩০ ডিসেম্বর তা গৃহীত হয়।

সংশ্লিষ্ট সূত্রগুলো বলছে, মূলত বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় থেকে অবসর-সংক্রান্ত জটিলতা এড়াতে তিনি পদত্যাগপত্র দিয়েছিলেন এবং তা গৃহীত হয়। এখন আবার বিশেষ সহকারী হিসেবে নিয়োগ পেলেন।

Popular

More like this
Related

কৃত্রিম ঘাটতিতে এলপিজি সিলিন্ডারের দাম আকাশছোঁয়া

পর্যাপ্ত মজুত থাকার পরও সরবরাহকারী ও ডিলাররা সরকার নির্ধারিত...

এবার কোনো পাতানো নির্বাচন হবে না: সিইসি

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন...

জামায়াত ও ইসলামী আন্দোলনের আসন সমঝোতায় জটিল জট

ইসলামপন্থী দলগুলোর ভোট 'এক বাক্সে' আনার লক্ষ্যে দীর্ঘ তিন...

জুলাই যোদ্ধাদের দায়মুক্তি অধ্যাদেশের খসড়া হয়েছে: আসিফ নজরুল

জুলাইকে নিরাপদ রাখতে আইন মন্ত্রণালয় জুলাই যোদ্ধাদের দায়মুক্তি অধ্যাদেশের...