সায়দাবাদে মাদক কারবারির গুলিতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক আহত

Date:

রাজধানীর সায়দাবাদ এলাকায় মাদকবিরোধী অভিযানের সময় মাদক কারবারিদের গুলিতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের এক পরিদর্শক আহত হয়েছেন। আজ সোমবার বেলা ১২টার দিকে সায়দাবাদ বাস টার্মিনালের পেছনে রেললাইন এলাকায় এ ঘটনা ঘটে।

গুলিবিদ্ধ সিদ্দিকুর রহমানকে (৪০) ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে। তিনি মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ঢাকা মহানগর দক্ষিণের খিলগাঁও জোনে কর্মরত।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ঢাকা মহানগর দক্ষিণের উপপরিচালক মো. রাজিউর রহমান জানান, ঢাকা দক্ষিণের সাতটি ইউনিট আজ সকালে মাদকবিরোধী অভিযানে বের হয়। প্রথমে দয়াগঞ্জ এলাকায় অভিযান শেষ করে তারা সায়দাবাদ বাস টার্মিনালের পেছনের রেললাইন এলাকায় যায়।

সেখানে কয়েকজন মাদক কারবারিকে শনাক্ত করে পরিদর্শক সিদ্দিকুর রহমান তাদের একজনকে জাপটে ধরেন। এ সময় ওই মাদক কারবারি পকেট থেকে পিস্তল বের করে কয়েক রাউন্ড গুলি ছোড়ে। একটি গুলি সিদ্দিকুরের বাঁ পায়ে লেগে বেরিয়ে যায়। তিনি মাটিতে লুটিয়ে পড়লে সহকর্মীরা তাকে উদ্ধার করে দ্রুত ঢামেক হাসপাতালে নিয়ে আসেন।

উপপরিচালক রাজিউর রহমান আরও জানান, যে মাদক কারবারি গুলি ছুড়েছে, তার নাম মাসুম বলে জানা গেছে।

ঢামেক হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসকরা জানান, সিদ্দিকুরের বাঁ পায়ে গুলি লেগে অন্য পাশ দিয়ে বেরিয়ে গেছে। তবে তার অবস্থা আশঙ্কামুক্ত।

Popular

More like this
Related

টিভিতে প্রথম গান গাইলেন বুবলি

এবারের ঈদে ভিন্ন কিছু নিয়ে আসছে জনপ্রিয় ম্যাগাজিন অনুষ্ঠান...

গুম হওয়া ব্যক্তিদের পরিবারকে ভাতা দিতে প্রধানমন্ত্রীকে চিঠি দেব: মির্জা ফখরুল

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী ও বিএনপি...

প্রধানমন্ত্রীর দুই ইফতার মাহফিল বাতিল

বৈশ্বিক পরিস্থিতি বিবেচনায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পূর্বনির্ধারিত দুটি ইফতার...

ইসরায়েলের হামলায় তেহরানে ‘আগুনের নদী’

টানা নয় দিন ধরে ইরানের সামরিক সংশ্লিষ্ট স্থাপনাগুলোকে টার্গেট...