সাকিবকে ছাড়িয়ে চূড়ায় তাইজুল

Date:

আগের দিন প্রথম ইনিংস চার উইকেট নিয়ে সাকিব আল হাসানের পাশে বসেছিলেন তাইজুল ইসলাম। টেস্টে দেশের হয়ে এককভাবে সর্বোচ্চ উইকেট শিকারি হওয়া ছিল কেবল সময়ের ব্যাপার। দ্বিতীয় ইনিংসে শুরুতে উইকেট নিয়ে চূড়ায় নাম লেখালেন তাইজুল।

৫০৯ রানের লক্ষ্য নিয়ে নামা আয়ারল্যান্ড ইনিংসের ৬ষ্ঠ ওভারে হানা দেন তাইজুল। ভেতরে ঢোকা বলে আইরিশ অধিনায়ক অ্যান্ডি বালবার্নিকে এলবিডব্লিউ করে ২৪৭ নম্বর উইকেট পান বাঁহাতি স্পিনার। সাকিবের ২৪৬ উইকেট পেছনে ফেলে তাইজুল এখন টেস্টে বাংলাদেশের সফলতম বোলার।

পরের ওভারে পল স্টার্লিংকে ক্যাচ বানিয়ে ইনিংস দ্বিতীয় উইকেট পান তাইজুল। ৫০৯ রানের লক্ষ্যে নেমে ২৬ রানে ২ উইকেট হারিয়ে ফেলেছে আয়ারল্যান্ড।

শনিবার মিরপুর টেস্টের চতুর্থ দিনে ৪ উইকেটে ২৯৭ রান করে ইনিংস ঘোষণা করে বাংলাদেশ। বিশাল পুঁজি নিয়ে এখন ম্যাচ জেতার কাজ সারছেন তাইজুলরা।

২০১৪ সালে টেস্টে অভিষেক করা তাইজুল শুরু থেকেই আলো ছড়িয়ে এক সময় হয়ে উঠেন দলের অন্যতম ভরসা। ঘরের মাঠে খেলা হলে তাইজুলই এখন বাংলাদেশের মূল বোলার।

৫৭ টেস্টে সাকিবকে ছাড়িয়ে যেতে ৩১.০২ গড়ে উইকেট পেয়েছেন তাইজুল।

Popular

More like this
Related

মালয়েশিয়ার কাছে হারল বাংলাদেশ

১২ বছর পর ঢাকা জাতীয় স্টেডিয়ামে ফিরল বাংলাদেশ নারী...

পর্যটনে যুক্ত হলো শতবর্ষী প্যাডেল স্টিমার, শুক্রবার থেকে চলবে ঢাকা–বরিশাল

পুনরায় চালু হতে যাওয়া শতবর্ষী ঐতিহ্যবাহী প্যাডেল স্টিমার পি...

তেলের বিশাল মজুত ছাড়াও ভেনেজুয়েলায় আরও যেসব খনিজ আছে

ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে গত সপ্তাহে অপহরণের পর মার্কিন...

দলের ভেতর-বাইরের অস্থিরতাই বড় বাধা: বাটলার

মালয়েশিয়ার বিপক্ষে ১-০ গোলে হারের পর পূর্ণ দায় নিজের...