সাইফের জন্মদিনে কারিনার রোমান্টিক ‘ফটো ডাম্প’, দেখুন ৭ ছবি

Date:

বলিউড অভিনেতা সাইফ আলী খানের জন্মদিন ছিল গতকাল রোববার। বিশেষ এই দিনটি উদ্‌যাপন করতে স্বামী সাইফের সঙ্গে কাটানো একান্ত মুহূর্তের কিছু ছবি ইনস্টাগ্রামে শেয়ার করেছেন কারিনা কাপুর খান।

কারিনা প্রায়ই ইনস্টাগ্রামে সাইফের সঙ্গে ছুটি কাটানোর মুহূর্ত ও পারিবারিক ছবি ভক্তদের সঙ্গে শেয়ার করেন। 

কারিনার শেয়ার করা একটি ছবিটিতে তাদেরকে একটি বিলাসবহুল ইয়টে বসে সেলফি তুলতে দেখা যায়। 

আরেকটি ছবিতে সাইফের পরনে ছিল সাদা শার্ট ও লাল শর্টস। সাদা বিকিনিতে আকর্ষণীয় লুকে দেখা যায় কারিনাকে।

সাইফ গাড়ি চালাচ্ছেন আর কারিনা তার পাশে বসে সেলফি তুলছেন, এরকম একটি ছবিও শেয়ার করেছেন কারিনা। 

আরেকটি ছবিতে দূর থেকে ক্যামেরাবন্দী করা হয়েছে সাইফকে। এই ছবিতে সাইফকে তার দুই ছেলে তৈমুর ও জাহাঙ্গীর আলী খানের সঙ্গে হাঁটতে দেখা যায়।

ছবিগুলো শেয়ার করে ক্যাপশনে কারিনা লিখেছেন, আমার সারা জীবনের সঙ্গীকে জন্মদিনের অনেক শুভেচ্ছা…তোমাকে ছাড়া জীবনটা একঘেয়ে হতো! এই ইনস্টাগ্রাম পোস্টের সব কটি ছবিই সাইফ দেখে দিয়েছে। আমি তার ছবি পোস্ট করলে সে খুব ভালোবাসে।

Popular

More like this
Related

যেভাবে খেলতে চেয়েছিলাম তার কিছুই মাঠে করে দেখাতে পারিনি: এমবাপে

আরেকটি বিশ্বকাপ ফাইনাল, আরেকটি ইতিহাস গড়ার হাতছানি—সবকিছুই মিলিয়ে গেল...

ব্যাংকে বোনের মৃত্যুর প্রমাণ দিতে কঙ্কাল নিয়ে হাজির ওডিশার আদিবাসী ব্যক্তি

ভারতের ওডিশার কেওঁঝর জেলায় এক আদিবাসী ব্যক্তি মৃত বোনের...

২ শিক্ষার্থী নিহতের ঘটনায় যুক্তরাষ্ট্র যথাযথ তদন্ত ও বিচার করবে, আশা পররাষ্ট্র মন্ত্রণালয়ের

ফ্লোরিডায় দুই বাংলাদেশি শিক্ষার্থীকে নৃশংসভাবে হত্যার ঘটনায় সুষ্ঠু তদন্তের...

চট্টগ্রাম বন্দরের এনসিটি ইজারায় ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে ১৫ বছরের চুক্তি

দীর্ঘ প্রক্রিয়া শেষে চট্টগ্রাম বন্দরের নিউ মুরিং কনটেইনার টার্মিনাল...