সভাপতির পদ স্থগিতের পর এবার গ্রেপ্তার জাহিদুল

Date:

বেড়িবাঁধের ২২টি মেহগনি গাছ কেটে ফেলার অভিযোগে কিশোরগঞ্জের মিঠামইন উপজেলা বিএনপি নেতা জাহিদুল আলম জাহাঙ্গীরকে গ্রেপ্তার  করেছে পুলিশ।

এর আগে গতকাল মঙ্গলবার তার মিঠামইন উপজেলা বিএনপির সভাপতি পদ স্থগিত করে বিএনপির কেন্দ্রীয় কমিটি

আজ বুধবার সন্ধ্যায় জেলা শহরে ডিবি পুলিশের একটি দল অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে। 

কিশোরগঞ্জের পুলিশ সুপার ড. এস এম ফরহাদ হোসেন দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছেন। 

পুলিশ সুপার বলেন, ‘মিঠামইন উপজেলা সদরের কামালপুর বেড়িবাঁধের গাছ কেটে ফেলার ঘটনায় থানায় একটি মামলা হয়েছে। এই মামলায় জাহিদুল আলম জাহাঙ্গীরকে গ্রেপ্তার করা হয়েছে।’

এর আগে গতকাল মঙ্গলবার জাহিদুলের দলীয় পদ স্থগিত করে বিএনপি। দলটির কেন্দ্রীয় কমিটির সিনিয়র যুগ্মমহাসচিব রুহুল কবিরের সই করা সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। 

গতকাল মিঠামইন উপজেলা প্রকৌশলী ফয়জুর রাজ্জাক বাদী হয়ে মিঠামইন থানায় বেড়িবাঁধের গাছ চুরির অভিযোগ এনে মামলা করেন। 

মামলায় আঙ্গুর মিয়া নামে এক ব্যক্তির নাম উল্লেখসহ অজ্ঞাত ২-৩ জনকে আসামি করা হয়। 

Popular

More like this
Related

কক্সবাজারে গ্যাসে স্টেশনে লিকেজ, বিস্ফোরণে আহত ১৫, এলাকায় সতর্কতা

কক্সবাজার পৌরসভার কলাতলীতে নবনির্মিত গ্যাস ফিলিং স্টেশনে বিস্ফোরণ ও...

যুক্তরাষ্ট্রকে মোকাবিলায় কী কৌশল নিচ্ছে ইরান

যুক্তরাষ্ট্র ও ইরানের উত্তেজনা নতুন কিছু নয়, দীর্ঘকাল ধরে...

দেশে ভূমিকম্প অনুভূত

রাজধানীসহ দেশের বিভিন্ন জায়গায় ভূমিকম্প অনুভূত হয়েছে।আজ বুধবার রাত...

ডিসেম্বরে পুনঃতফসিল হয় গভর্নর মোস্তাকুরের প্রতিষ্ঠানের ৮৯ কোটি টাকার ঋণ

গত ডিসেম্বরেই মো. মোস্তাকুর রহমানের মালিকানাধীন রপ্তানিকারক প্রতিষ্ঠান 'হেরা...